somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুর্ঘটনার জন্য চালকেরা দায়ী নন: শাজাহান খান

১৪ ই আগস্ট, ২০১১ বিকাল ৫:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সড়ক দুর্ঘটনার জন্য চালকেরা দায়ী নন বলে মন্তব্য করলেন নৌপরিবহনমন্ত্রী ও পরিবহন শ্রমিকনেতা শাজাহান খান। অবৈধভাবে লাইসেন্স নেওয়া অদক্ষ চালকদের কারণে একের পর এক সড়ক দুর্ঘটনায় বহু হতাহতের বিষয় নিয়ে যখন দেশবাসী ক্ষুব্ধ, তখন মন্ত্রী এমন মন্তব্য করলেন।
গতকাল মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রখ্যাত চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদ, মিডিয়া ব্যক্তিত্ব মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। এতে আহত হন তিনজন। আজ রোববার রাজধানীর স্কয়ার হাসপাতালে আহত ব্যক্তিদের দেখতে গিয়ে নৌমন্ত্রী ওই মন্তব্য করেন।
বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত ওই খবরে মন্ত্রী আরও বলেন, যোগাযোগ মন্ত্রণালয় যোগ্য চালকদেরই লাইসেন্স দিয়েছে। পরীক্ষার মাধ্যমেই তাঁরা লাইসেন্স পেয়েছেন। তবে দুর্ঘটনা কার হাতে ঘটবে, এটা বলা যায় না বলেও মন্তব্য করেন তিনি। মন্ত্রী সড়ক দুর্ঘটনার জন্য ভিন্ন ভিন্ন কারণ অনুসন্ধানের সুপারিশ করেন।
প্রথম আলোয় আজ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশে সড়ক দুর্ঘটনায় ২০০৬ সালে মারা গেছে তিন হাজার ১৬০ জন। এটা হচ্ছে থানায় নিবন্ধিত সংখ্যা। বাংলাদেশ স্বাস্থ্য ও দুর্ঘটনা জরিপে বলা হচ্ছে, ২০০৩ সালে মারা গেছে ১৩ হাজারেরও বেশি। ২০০২ সালে বলা হয়েছিল, সড়ক দুর্ঘটনার ক্ষতি এক হাজার কোটি টাকার বেশি। সম্প্রতি প্রথম আলোয় খবর বেরিয়েছে, বিনা পরীক্ষায় চালকদের লাইসেন্স দেওয়ার সুপারিশ করেছেন নৌপরিবহনমন্ত্রী।
সম্প্রতি মিরসরাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যায় ৩৯ শিক্ষার্থীসহ ৪১ জন। গতকাল মারা গেলেন প্রখ্যাত চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদ, মিডিয়া ব্যক্তিত্ব মিশুক মুনীরসহ পাঁচজন। পাবনায় গতকালই বাস খাদে পড়ে আরও পাঁচজন মারা গেছে।
click this link for details
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৮৫

লিখেছেন রাজীব নুর, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৫



ইদের আগে মেহেদি দেওয়া যেন খুবই গুরুত্বপূর্ন কাজ মেয়েদের!
মেয়েরা লম্বা লাইন ধরে মেহেদি দিতে যায়। সব মার্কেটের সামনে ছোট টেবিলে বসে মেয়েরা মেহেদি দিচ্ছে। গত বছর আমার দুই... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক !

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫২



আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২১ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৫৩

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা




সামুর সকল সদস্যর প্রতি থাকল ঈদ মোবারক ! খুশীর আনন্দ বয়ে আনুক সারাদিন !!!

আমরা সবাই রীতি অনুসারে পারস্পরিক শুভেচ্ছা জানাই এই দিনে ।
ইসলামী... ...বাকিটুকু পড়ুন

×