তারপর,
অভিমানী ডাহুকের মৃত্যুর পর
ভুলেরা সব কাশবন হবে
সময়ের বেহিসেবি খরস্রোতা নদে
গড়িয়ে যাবে তাবৎ হিসেবের গড়মিল
বৃষ্টিও খুব রোদ ঝরাবে সেদিন
কথা দাও
কুয়াশার ছাতা হাতে কৃষ্ণচূড়া প্রান্তরে
তুমি আমার অপেক্ষাই করবে
না পাওয়া মেঘের বেদনা বুকে চেপে
দুজনে হেঁটে বেড়াবো পূর্ণিমা বালুচরে
রাতের শেষ পেঁচা ডেকে ওঠার আগে
আত্মাহুতি দেবো একে অপরের চোখে

সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


