somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

খুব কম জানি। জ্ঞানীদের থেকে জ্ঞান নিতে আগ্রহী, জ্ঞানপাপীদের থেকে দূরে থাকি..

আমার পরিসংখ্যান

সিলেক্টিভলি সোশ্যাল
quote icon
লেখালেখির ছোট্ট প্রয়াস..
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

গল্প হলেও সত্যি

লিখেছেন সিলেক্টিভলি সোশ্যাল, ১৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৭



মিথিলার থমথমে চেহারাটা যেন যে কোনো মুহূর্তেই শুরু হতে যাওয়া ঝরের পূর্বাভাস। রেস্টুরেন্টে মুখোমুখো বসে থেকে ইফতি সভয়ে আড়চোখে তাকায়। মিথিলার মনের ভাষাটা বুঝার চেষ্টা করছে।

একদিকে রেস্টুরেন্টের নরম আলোয় গোলাপ হয়ে ফুটে থাকা মিথিলার মায়াকাড়া অভিমানী মুখ, আরেকদিকে মৃদু লয়ে বাজতে থাকা বাবুল সুপ্রিয়ের "ও যে মানে না মানা..." গানটি... বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ২৭২ বার পঠিত     like!

আমাদের টুকুন সোনা

লিখেছেন সিলেক্টিভলি সোশ্যাল, ১১ ই মার্চ, ২০১৭ সকাল ১১:১৬



লাল ফ্রকে সবুজ পাতা
দুই ঝুটিতে রঙিন ফিতা
টুকটুকে গাল গোলাপ মাখা
হেথায় কে যায় রে?

এখন তবে থাকনা কথা!
বড্ড কাজ ঘুরছে মাথা
সামলে তোদের যায়না রাখা
একি কপাল হায় রে!

সকাল থেকেই ঝাড়ছি বাড়ি
রাঁধছি ভাত মাজছি হাড়ি
এত্ত কাজ এক হাতে তে
একলা করা যায় রে?

এখন আবার খুঁজব গাড়ি
পৌঁছব অফিস তাড়াতাড়ি
আমি থাকতে ঝামেলা সব
তোদের কি আর পায়... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ১৯৪ বার পঠিত     like!

মহান নারী দিবস এবং এত্তগুলা প্রশ্নবোধক

লিখেছেন সিলেক্টিভলি সোশ্যাল, ০৮ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৩০





"নারী দিবস".. হুম, এটা একটা দিবস। ডিম দিবস, পানি দিবস, ফিতা দিবসের মত এটাও একটা দিবস মাত্র :) এই দিবসে সবাই নারীদের শুভেচ্ছা, ভালোবাসা, আশীর্বাদ, দোয়া সবই জানায়। কিন্তু তাতে কি এসে যায়? দিবস প্রাপ্তিটাই কি বড় প্রাপ্তি?? অহংকারের বিষয়??? আজ পত্রিকা জুড়ে নারী দিবস নিয়ে লেখালেখি, আঁকাআঁকি, পদ্য-... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৪১৭ বার পঠিত     like!

নারী তুমি পণ্য, তুমি সফল- ২

লিখেছেন সিলেক্টিভলি সোশ্যাল, ০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ১১:০৬

"পদের নাম: ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ/রিসেপশনিস্ট
যোগ্যতা: ব্লা ব্লা ব্লা
কেবল মাত্র ফিমেইলদের জন্য।"


কেন নয়? ফ্রন্ট ডেস্কে যদি সুন্দরী নারীই সাইনবোর্ড হয়ে বসে না থাকলো তাহলে কি আর প্রতিষ্ঠান চলে?? পুরুষ কর্মচারিরা হয়ত কাউকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারেন না!



টিভি পর্দায় গাড়ির মেলায় এত্ত সুন্দর সুন্দর দামী গাড়ি ধরে এঁকেবেঁকে সুন্দরী... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ১৯৭ বার পঠিত     like!

কবিতায় কবিতার সংজ্ঞায়ন

লিখেছেন সিলেক্টিভলি সোশ্যাল, ০১ লা মার্চ, ২০১৭ রাত ১:৫৯

বইয়ের ভেতর ওভাবে কি খুঁজছ?কবিতা?
হাসছ কেন? কবিরা লিখতে জানে না?

শুনুন মশাই, কবিতা বুঝতে হলে আগে কবিতাদের দেখতে হয় বুঝলেন?
কি বললেন?কবিতা দেখতে আবার কেমন হয়?
আসুন আমার সাথে। আজ আপনাকে দেখাবো কবিতারা দেখতে কেমন হয়-

এই যে দেখুন ঘাসের ভেতর থেকে মাথা বের করে আছে নাম না জানা ছোট্ট একটি ফুল, এটি কবিতা।
এইমাত্র... বাকিটুকু পড়ুন

১১ টি মন্তব্য      ২৬২ বার পঠিত     like!

পরীক্ষার আগের রাত (কলঙ্কিত ছাত্রজীবন)

লিখেছেন সিলেক্টিভলি সোশ্যাল, ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:০৪

নিস্তব্ধ রাত
মলাট বাঁধাই কাগজগুলো উলটে যাচ্ছি একের পর এক
ঘড়ির কাঁটা টিক টিক শব্দ তুলছে একটানা
আজ সেও যেনো ভীষন ব্যস্ত
ব্যঘ্র গতিতে দৌড়ে চলেছে
তাল মিলাতে আমি হিমশিম খাচ্ছি
মুঠোফোনটি পাশেই পরে আছে নিদারুন অবহেলায়
ল্যাপটপটার কপালেও জোটে নি কোনো কোমল হাতের স্পর্শ
ফেসবুকের এককোণে লাল সংখ্যাগুলোও হয়ত বেড়ে যাচ্ছে পাল্লা দিয়ে
অথচ আজ আমি কত সহজেই... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১৫১ বার পঠিত     like!

সস্তা প্রেমিকা

লিখেছেন সিলেক্টিভলি সোশ্যাল, ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৪



রঙিন বাক্স, উপহার
পকেট ভারি অহংকার
বিলাসি বাক্য ঝংকার
বরাদ্দ রেখো অন্য কোনো জন্মে, অন্য কারো জন্যে।

জানোই তো,
বিরিয়ানি প্রেমে আমি অসুস্থ বোধ করি

এই জন্মে
তোমার ডাল-ভাত প্রেমে মুখ গুঁজেই তৃপ্তির ঢেকুর তুলতে চাই। বাকিটুকু পড়ুন

২০ টি মন্তব্য      ১৮০ বার পঠিত     like!

নারী তুমি পণ্য, তুমি সফল- ১

লিখেছেন সিলেক্টিভলি সোশ্যাল, ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৯



ছোট্ট ছোট্ট জামা কাপড় আর হাই হিল পরে ত্যাড়াব্যাকা হয়ে হাঁটতে পারা যোগ্যতা, গড গিফটেড চকচকে চেহারা চুল যোগ্যতা, বিভিন্ন রকম কামুক ভঙ্গিমায় নিজেকে প্রকাশ করতে পারা যোগ্যতা। হ্যাঁ, অবশ্যই এগুলো যোগ্যতা। একটি পণ্য যদি ক্রেতার নিকট আকর্ষণীয় হয়ে ওঠতে পারে তবেই তো সেই পণ্যটির বাজার সফল!



"সুন্দরী (পণ্যের)... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ২০৫ বার পঠিত     like!

শিরোনামহীন- ২

লিখেছেন সিলেক্টিভলি সোশ্যাল, ২৪ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০৯



কোনো একদিন
মুঠো খুললেই উড়ে যাবেনা একশো দুশো জোনাকি
কোনো একদিন
জানলায় এসে জমা হবে না পুরোনো দিনের রূপকথারা
কোনো একদিন
প্রণয়ের খামে জড়ানো খুনসুটিরা বন্দি হবে না স্মৃতির ডাকবাক্সে
কোনো একদিন
বোতলের ভেতর জমিয়ে রাখব না ইচ্ছে রঙিন বোতাম
কোনো একদিন
চশমার ফ্রেমে আর খুঁজতে যাওয়া হবে না অব্যক্ত কিছু অনুবাদ
কোনো একদিন
সিম কার্ডের শূণ্য ব্যালেন্সে ভর করবে না... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১২০ বার পঠিত     like!

খুনসুটি

লিখেছেন সিলেক্টিভলি সোশ্যাল, ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ৮:১৫

ভয় পেয়েছ? ভয় পেয়ো না।
তোমায় আমি মারব না
মিটি মিটি হাসছো আবার?
দোষ করলে ছাড়ব না।

লক্ষীসোনা চাঁদের কণা
চোখের আড়াল করব না
ঢং দেখিয়ে যাচ্ছ কোথায়?
এদিক বসো, নড়বে না!

তোমায় আমি যতই দেখি
তবুও মন ভরবে না
তাই বলে রাগিয়ে দিলে
কথার বাণ ছুঁড়ব না?

কথার পিঠে কথা বলে
একটি কথাও ছাড়বে না?
চালিয়ে যাও, আমিও দেখি
এত সোজায় হারব না।

বুঝে শুনে... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১১৩ বার পঠিত     like!

আস্তিকনামা বনাম নাস্তিকনামা

লিখেছেন সিলেক্টিভলি সোশ্যাল, ২৯ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯



অনেকের কাছেই প্রিয় লাগামহীন উদ্বেল স্বাধীনতা, অবাধ স্বেচ্ছাচারিতা... আবার অনেকেই নিজের এই স্বাধীনতার মাঝেও নির্দিষ্ট কিছু সীমারেখা টেনে দিয়ে নিজেকে অবাধ অপরিণামদর্শিতা থেকে আগলে রেখে চলতে চায়।

_ আপনারা আস্তিক। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, সেই আস্তিকতা কি অভ্যাসবশত কিনা? বুঝেন নি? দাঁড়ান খুব সিম্পল একটা উদাহরণ দিয়ে ক্লিয়ার করি,... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৩৯ বার পঠিত     like!

এক যে আছে ক্ষ্যাপাটে মা

লিখেছেন সিলেক্টিভলি সোশ্যাল, ২৮ শে অক্টোবর, ২০১৬ রাত ২:৩০



টুকুন সোনামনি এখন স্কুলে যায় নিয়মিত। স্কুলে গিয়ে ছোট্ট টুকুন খেলাচ্ছলে এ বি সি ডি পড়ে, গল্প, গান আর খেলাধুলা করে আর ছুটি হলে মায়ের কোলে চড়ে আধো আধো বাক্যে এটা ওটা বায়না ধরতে ধরতে ঘরে ফেরে। টুকুন সোনার মা টাও বড্ড আহ্লাদে! মেয়ে পেয়েছে ঠিক যেনো মায়ের স্বভাবটাই। মেয়েকে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৪৭ বার পঠিত     like!

শিরোনামহীন- ১

লিখেছেন সিলেক্টিভলি সোশ্যাল, ২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:৩৬

তারপর,
অভিমানী ডাহুকের মৃত্যুর পর
ভুলেরা সব কাশবন হবে
সময়ের বেহিসেবি খরস্রোতা নদে
গড়িয়ে যাবে তাবৎ হিসেবের গড়মিল
বৃষ্টিও খুব রোদ ঝরাবে সেদিন
কথা দাও
কুয়াশার ছাতা হাতে কৃষ্ণচূড়া প্রান্তরে
তুমি আমার অপেক্ষাই করবে

না পাওয়া মেঘের বেদনা বুকে চেপে
দুজনে হেঁটে বেড়াবো পূর্ণিমা বালুচরে
রাতের শেষ পেঁচা ডেকে ওঠার আগে
আত্মাহুতি দেবো একে অপরের চোখে

বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ১৩১ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ২৩২৯ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ