
কোনো একদিন
মুঠো খুললেই উড়ে যাবেনা একশো দুশো জোনাকি
কোনো একদিন
জানলায় এসে জমা হবে না পুরোনো দিনের রূপকথারা
কোনো একদিন
প্রণয়ের খামে জড়ানো খুনসুটিরা বন্দি হবে না স্মৃতির ডাকবাক্সে
কোনো একদিন
বোতলের ভেতর জমিয়ে রাখব না ইচ্ছে রঙিন বোতাম
কোনো একদিন
চশমার ফ্রেমে আর খুঁজতে যাওয়া হবে না অব্যক্ত কিছু অনুবাদ
কোনো একদিন
সিম কার্ডের শূণ্য ব্যালেন্সে ভর করবে না লাগামহীন অস্থিরতা
কোনো একদিন
আমায় আর ভয় দেখাতে পারবে না তোমার চোখের নীল মাকড়সা
কোনো একদিন
ঘুমের ভেতর আমি পালিয়ে যেতে চাইব অন্য একটি তুমিহীন স্বপ্নে
কোনো একদিন
রাত্রি নামার গভীর সুখ বিন্দু বিন্দু জমা হবে চোখের তারায়
কোনো একদিন
হাসি মুখে আমিও শিকল বেঁধে দেব সময়ের ক্লান্তিহীন চাকায়
কোনো একদিন, হয়ত কোনো একদিন
ব্যাস্ত শহরের র্যালিং এ দাঁড়িয়ে তোমার আর মনেই পড়বে না
হারিয়ে যাওয়া গল্পটার কথা।।
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


