"পদের নাম: ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ/রিসেপশনিস্ট
যোগ্যতা: ব্লা ব্লা ব্লা
কেবল মাত্র ফিমেইলদের জন্য।"
কেন নয়? ফ্রন্ট ডেস্কে যদি সুন্দরী নারীই সাইনবোর্ড হয়ে বসে না থাকলো তাহলে কি আর প্রতিষ্ঠান চলে?? পুরুষ কর্মচারিরা হয়ত কাউকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারেন না!

টিভি পর্দায় গাড়ির মেলায় এত্ত সুন্দর সুন্দর দামী গাড়ি ধরে এঁকেবেঁকে সুন্দরী আপুরা ছোট্টখাট্ট পোশাক পরে দাঁড়িয়ে থাকেন। নাইলে কি আর ভাইয়া বা আংকেলরা ঠিকমত ডিসাইড করতে পারবেন আসলে কোন গাড়িটা কেনা উচিৎ! যেই গাড়ির সামনে যত্ত সুন্দর আপ্পি, সেই গাড়িটাই তো তত্ত বেশি সুন্দর

বলি, অই সুন্দর লাল পোশাকটা পরে পরিমনি যদি ফ্রিজ খুলে কিছু একটা নাই খেতো তাহলে কি আর যমুনা রেফ্রিজারেটর বাজারে বিক্রি হতো??
এই দুনিয়া বিশাল বাজার। সেই বাজারের দর বাড়াতে নারীর ভূমিকা অগ্রগণ্য। ভীষণ লাভজনক পণ্য বৈকি!
শুনেন আপুরা, আমাদের কিন্তু নিজেদের প্রতি অনেক বেশি যত্নবান হতে হবে। ফিরিনলাভ্লি বা পন্ডচ মেখে রং ফরসা না করলে কিন্তু আবার কপালে যোগ্য(ইকুয়াল ইকুয়াল) পাত্র নাও জুটতে পারে! হুম!
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ১১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


