
"নারী দিবস".. হুম, এটা একটা দিবস। ডিম দিবস, পানি দিবস, ফিতা দিবসের মত এটাও একটা দিবস মাত্র

এই দিবসে সবাই নারীদের শুভেচ্ছা, ভালোবাসা, আশীর্বাদ, দোয়া সবই জানায়। কিন্তু তাতে কি এসে যায়? দিবস প্রাপ্তিটাই কি বড় প্রাপ্তি?? অহংকারের বিষয়??? আজ পত্রিকা জুড়ে নারী দিবস নিয়ে লেখালেখি, আঁকাআঁকি, পদ্য- গদ্য, মিটিং মিছিলের অভাব হবে না। আর কালই পত্রিকায় নারী যৌন হয়রানির শিকার, বাল্য বিবাহের শিকার, স্বামীর ঘরে নির্যাতনের শিকার, অধিকার বঞ্চিতা অথবা আকর্ষণীয় পণ্য হিসেবে উপস্থাপিত হবে.. পথ চলতে প্রকাশ্যে তার সম্ভ্রম হানি হয়ে নারী মুখ লুকানোর জায়গা খুঁজবে এবং অপরাধিরা মাথা উঁচু করে সদর্পেই ঘুরে বেড়াবে

আজ সোশ্যাল মিডিয়ায় একদিকে নারীর জয়জয়কার, আরেকদিকে নারীদের পুঁজি করে খোলা অশ্লীল পেইজ গুলোতে লাইক, কমেন্ট, ভিওর অভাবও হচ্ছে না! তো লাভ কি??? কি লাভ এসব দিবস দিয়ে??? কি লাভ একদিনে নারীদের মাথায় তুলে নাচার, পরদিন যদি তাকে পা দিয়েই মাড়াতে হয়??? যদি সকল ভালবাসা, সকল শুভেচ্ছা, সকল প্রার্থণা, সকল সচেতনতা একদিনের জন্যই হয় তাহলে দরকার নেই তো এই দিবসের! এটা কোনো সম্মান প্রদর্শণ নয়, বরং একটা বিশেষ দিনে একটা বিশেষ জাতকে হাসির পাত্র করা।

যাই হোক, দিবসে আমার কোনো আপত্তি নেই। যদি নারী আসলেই পণ্য নয়, বরং সবসময়ই শ্রদ্ধার পাত্র হিসেবেই গণ্য হয় তো দিবসে আমার কোনোই আপত্তি নেই। আর হ্যাঁ, 'নারীর অস্পৃশ্য হয়ে থাকা' এতে একা পুরুষের হাত নেই। নারীদেরও অবদান রয়েছে... প্রচুর... প্রচুর...। একটা সুন্দর সমাজ গড়ে তোলায় নারী পুরুষ সকলের প্রতি আন্তরিক অনুরোধ রইল।
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৩২