
ছোট্ট ছোট্ট জামা কাপড় আর হাই হিল পরে ত্যাড়াব্যাকা হয়ে হাঁটতে পারা যোগ্যতা, গড গিফটেড চকচকে চেহারা চুল যোগ্যতা, বিভিন্ন রকম কামুক ভঙ্গিমায় নিজেকে প্রকাশ করতে পারা যোগ্যতা। হ্যাঁ, অবশ্যই এগুলো যোগ্যতা। একটি পণ্য যদি ক্রেতার নিকট আকর্ষণীয় হয়ে ওঠতে পারে তবেই তো সেই পণ্যটির বাজার সফল!

"সুন্দরী (পণ্যের) প্রতিযোগীতা"য় নারী যখন নিজেকে সর্বাধিক সুন্দর পণ্য হিসেবে জাহির করে সেই গৌরবোজ্জ্বল বিজয় মুকুটখানি নিজের মাথায় তুলে নেয় তখন তো নারী জাতির অগ্রগতির কথা অস্বীকার করার উপায় নেই!
"প্রচারেই প্রসার"। এই শ্লোগান সামনে রেখে এক জীবন্ত পণ্যের মোড়কে আরেক জড় পণ্যের প্রচার চলে, চলবেই। জয়তু কর্পোরেট ওয়ার্ল্ড, জয়তু সুন্দরী নারী, জয়তু নারীদের বাজার দর এগিয়ে নিয়ে যাওয়া নারীবাদী গোষ্ঠী।
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





