ভাল থেকো ভাই। ভালো থাকিস দোস্ত... তোরা একসাথে থাকিস... কোন এক অচিন দেশের অচিন পাহাড়ে...
২৪ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কোন কিছু লেখার মত মানসিকতা একেবারেই নেই। আমি আমার জীবনের সবচেয়ে কঠিন একটা সময়ে দাঁড়িয়ে আছি। আরও কঠিন কোন সময়ের অপেক্ষায়। তারপরেও লিখছি। কেন? সত্যি জানিনা। জানিনা কি লিখব। কি লিখে মানুষ? ভাই হারানোর পরে? বন্ধু হারানোর পরে? আমি জানিনা... এই রকম লেখা হয়ত কিছু পড়েছি... তারা ভাল ভাল স্মৃতির কথা লিখে... আমি কি লিখব? ভাল খারাপ কোন রকম স্মৃতিই মাথায় আসছে না... আমি পুরোপুরি বিশ্বাস করে উঠতে পারিনি যে ওরা নাই... কি করলে বিশ্বাস হবে আমার? জানিনা... কি ভয়ংকর! আমার কাজে অকাজে, দরকারে অথবা আড্ডা দেয়ার জন্য ওদের কেই তো খুজতাম... প্রোয়োজনের বন্ধুই নাকি সবচেয়ে ভাল বন্ধু... ওরা তাই ছিল... ছিল! হা... আমি তাহলে বিশ্বাস করতে শুরু করেছি... ছিল লিখতে পারলাম !!
কি করা উচিত এখন? হা, অনেকেই অনেক কিছু বলে ওদের জন্য দোয়া ছাড়া আর তো কিছু করার নাই। আর ওরা চলে যাওয়াতে যারা সমস্যায় পড়বে তাদের জন্য করা, ওরা যাদেরজন্য করত তাদের খেয়াল রাখা... হা... করব তো ... চেস্টা করব... কিন্তু ওরা যে বড্ড বেশি ভাল মানুষ ছিল! এত মানুষের জন্য করত! ... যেখানে যার যেভাবে সাহাজ্য করা যায়... নাহ... অই রকম তো পারব না... কিন্তু চেস্টা করে যাব... যেতেই হবে...
যাখানেই আছ... ভাল থেকো ভাই। ভালো থাকিস দোস্ত... তোরা একসাথে থাকিস... কোন এক অচিন দেশের অচিন পাহাড়ে...
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঐতিহাসিক ভাবেই মনে হয় এই ভুখন্ড বা এই অঞ্চলের জনগন একটু বেশীই লোভী, আত্নকেন্দ্রিক, আর চরমমাত্রার স্বার্থপর । এবং যুগযুগ ধরে এটা চলমান থাকার কারণে আমাদের রক্তের সাথে মিশে... ...বাকিটুকু পড়ুন

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর...
...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।...
...বাকিটুকু পড়ুন