somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিকাগোর জার্নাল: এলোমেলো বাক্যমালা-৩

১৩ ই জুন, ২০১১ রাত ১১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হোটেলের রুমে ঢুকে আমার 'রুমমেট' (যাকে আমি সাধারণত মর্টনের ছেলে বলি। টীকা: ১ ), বলল বাহ মাইক্রোওভেন তো আছে দেখছি। আমি ভুল ভাঙিয়ে বললাম, আসলে ঐটা ওভেন না, ঐটা সিন্দুক। ইলেকট্রনিক সিন্দুক তাই সামনে এত বাটন X((

বিকেলে ভাল লাগছিল না। আমি ভাবলাম কিছু শুকনা খাবার কিনে আনি। অন্যরা কেউ রাজি না হওয়ায়, (তারা শুকনার ভক্ত না) আমি একাই বের হলাম। ভাবলাম অনেকদূর গেলাম, কোন ওয়ালমার্ট (আমেরিকার আগোরা) পেলাম না। তারপর, একটা গলিতে ঢুকে উল্টো দিকে ফেরত আসা শুরু করলাম, এবং পথ হারিয়ে ফেললাম:-/:-/:-/ যে পথে এসেছিলাম, সে পথে অনেকটাই এসেছিলাম, কিন্তু কোন একসময় ভুল করে অন্য পথে ঢুকে গেছি। গাড়িতে জিপিএস ও নাই:((

আন্দাজের উপর ভিত্তি করে প্রায় আধাঘন্টা ঘুরলাম। উপায় না দেখে আমার 'আদার হাফ' কে ফোন দিলাম। আমি বললাম আমি অমুক জায়গায় আছি, তুমি ইন্টারনেটে ম্যাপ দেখে আমাকে রাস্তা বাতলাও। বেচারি অনেক চেষ্টা করল সাহায্য করার কিন্তু জন্মসূত্রে আমি দিক ঠাহর পাইনা। আমি তাকে বলছি যে আমি অমুক এবং তমুক জায়গার মাঝে দাঁড়িয়ে আছি, কিন্তু ডান না বাম বুঝতে পারছি না। গাড়ির তেলও শেষ হবার পথে:-/। যাইহোক, এক জায়গায় তেল কিনে, দোকানে ঠিকানা জিজ্ঞেস করলাম, কোন কিছুও বলতে পারলো না সে। কিছুক্ষণ পর পর আমি খালি নদী পার হচ্ছি ব্রিজ ধরে, মানে একই নদী পার হলাম অনেক বার ডানদিক থেকে আর বামদিক থেকে। মাঝে মর্টনের ছেলে জানাল যে তার ক্ষুধা পেয়েছে। আমি বললাম, আমি দুঃখিত, আমি আপাতত হারিয়ে গিয়েছি, ফিরে আসলেই তোমাকে নিয়ে বের হব। অবশেষে, মনে হল ঠিক রাস্তায় আছি। ফোনে কথা বলে নাম মিলিয়ে নিলাম, এখন সমস্যা হল ঐ রাস্তাতেই আমি গন্তব্যের দিকে যাচ্ছি না আরও দূরে সরে যাচ্ছি বোঝার উপায় নেই। হঠাৎ করেই এসে পরলাম জায়গামত, তবে উল্টো দিক থেকে। মানে, ৩৬০ ডিগ্রি ঘুরে তবেই ফিরলাম। :)

বাংলাদেশে থাকতে টেলিকমে কাজ করার সুবাদে বিভিন্ন জায়গায় যাওয়ার সৌভাগ্য হয়েছিল। এমনকি, বিদ্যুত নেই এমন জায়গাতেও গিয়েছি। তখন যে সুবিধাটা ছিল, লোকাল অফিসের লোকেরা রাস্তা বলে দিত, আর সাথের ড্রাইভার লোকাল অফিসের ড্রাইভারের থেকে রাস্তা বুঝে নিত। তারপরও, হারিয়ে গিয়েছি অনেকবার। বাংলাদেশে সুবিধা হল, পথে পথে চায়ের টং দোকান পাওয়া যায়, বা রাস্তায় পথচারী পাওয়া যায় যাদের পথ জিজ্ঞেস করলে কিছুটা হদিস পাওয়া সম্ভব। এখানে পথচারী মনে হয় দিনে ১ জনও হাঁটে কিনা সন্দেহ।

রাতে খাবারের জন্য এবার বের হবার পালা। অন্য সহযাত্রী (যাকে আমি জরিনা বেগম বলি), জানাল তার খাওয়ার ইচ্ছা নাই। তো আমি আর মর্টনের ছেলে বের হলা খাদ্যের সন্ধানে। আমার আসলে সন্ধানের দরকার ছিল না। আমি জানি কোথায় কোথায় ডলার মেনু আছে। কিছু দোকানে এক ডলারে একটা করে খাবার পাওয়া যায়। তবে কোয়ালিটিও সেইরকম। কারণ, ঐ দোকানেই ৪ বা ৫ ডলার দামের বার্গার বিক্রি হয়, ১ ডলারে খুব ভালো জিনিস দিলে তাদের ঐ দামী জিনিস কেউ কিনবে না। আর, ১ ডলারে খুব বেশি কিছু দেয়া সম্ভবও না তাদের পক্ষে। তারা বার্গার বলে যেটা বেচে, অনেক সময় সেটা খেলে মনে হয় দুটো বনরুটির মাঝে আরেকটা ভাজা বনরুটি। ম্যাকডোনাল্ডস আর ওয়েন্ডিতে ডলার মেনু পাওয়া যায়। মর্টনের ছেলে বলল, এখানে গাড়ি থামও, ডানে পিৎজার দোকানে ঢুকব। আমি ততক্ষণে এগিয়ে গেছি অনেকটা। তারপর সে আরেকটা দোকান পছন্দ করল যার নাম chipotle, সে আরও জানাল এর পাশে একটা Jamba JUice ও(একটা চেইন যারা জুস বেচে) আছে। তারপর, ঢুকলাম chipotle এ। মেক্সিকান দোকান মনে হয় এবং মেনু দেখে বেশ দামি মনে হল। মর্টনের ছেলেকে বললাম, তুমি এখানে খাও আমি বাইরে খেয়ে নিচ্ছি। বাইরে তেমন কিছু পেলাম না, হাঁটাহাঁটি করে সময় খরচ করলাম। মর্টনের ছেলে আসলে বেশ ক্ষুধার্ত ছিল বলে মনে হয়। বাইরে থেকে দেখলাম গোগ্রাসে খাচ্ছে সে। বেচারার বয়সও হয়নি খুব একটা বেশি, সে ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার শেষ করল মাত্র। সে বের হয়ে বলল, তার জাম্বা জুস খাওয়ার ইচ্ছা আছে। (মনে মনে বললাম, আমাদের দেশের জাম্বু ভাইরে তো দেখনাই, তারে দেখলে বুঝতা)। আমি বললাম, তথাস্তু, চল কিন্তু আমি অন্য দোকানে থামব। ফেরার পথে ওয়েন্ডিতে থেমে ১ ডলারের বার্গার আর ১ ডলারের তথাকথিত চিকেন (!) র‌্যাপ (শর্মা টাইপের) কিনে ফিরলাম। কাল অনেক কাজ আছে।

( টীকা ১: অন্য বাঙালিদের সাথে কথা বলার সময়, আমার সুপারভাইজারকে আমি মর্টন বলি। আশেপাশে অন্যরা থাকলেও যেন বুঝতে না পারে, সেজন্যে এই বুদ্ধি। স্বাভাবিকভাবেই তার ছেলেকে মর্টনের ছেলে বলা যায়, তাই না?)

পর্ব ২
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১১ রাত ১২:০৭
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাজাকার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

চেয়ে চেয়ে দেখুন

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১:৩১


আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ; স্বাভাবিকভাবেই তারা অনলাইনে কার্যক্রম চালানোর চেষ্টা করছে। মাঝেমধ্যে ঝটিকা মিছিল করে তাদের উপস্থিতি জানান দিচ্ছে।

রাজনীতিতে সক্রিয় বিএনপি ও জামায়াত-এনসিপি গং। বিএনপি ও জামায়াত আগে জোটবদ্ধ... ...বাকিটুকু পড়ুন

আমি দিতে এসেছি শ্রাবণের গান

লিখেছেন রাজীব নুর, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ২:০৫



'এই জল ভালো লাগে; বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে দিয়েছে চুল-চোখের উপরে
তার শান-স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে, আবেগের ভরে
ঠোঁটে এসে চুমো দিয়ে চলে গেছে কুমারীর... ...বাকিটুকু পড়ুন

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

×