সম্প্রতি জানা গেছে, বলিউডি তারকা রাণী মুর্খাজি আর আদিত্য চোপড়ার প্রেম কাহিনীর মধুরেণ সমাপয়েৎ হয়তো খুব শিগগিরিই ঘটতে দেখা যাবে। জানা গেছে, শেষমেষ হবু শ্বশুর-শাশুড়ির কৃপা মিলেছে রাণীর কপালে, বিয়ের সম্মতি দিয়েছেন তারা। খবর মুম্বাই মিররের।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, শেষপর্যন্ত রাণীকে মেনে নিচ্ছেন আদিত্যের বাবা-মা। আদিত্যের বাবা যশ চোপড়া বুঝতে পেরেছেন যে, রাণী তাঁর ছেলের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। তাছাড়া আদিত্যের মা রাণীর এই দুরে থাকার বিষয়টিকে আর মেনে নিতে অপারগতাই জানিয়েছেন।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, এবিষয়ে যশ বলেছেন, ‘কতোদিন আর এভাবে চলতে পারে। সে তো আমার ছোট ছেলেও। তাছাড়া পামও বেশ নরম হয়েছেন আগের চেয়ে।’
সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, সবকিছুর মোড় ঘুরিয়ে দিয়েছে আসলে একটি অনুষ্ঠান। সম্প্রতি আদিত্যের বাবা-মা ও রাণী একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জানা গেছে, সেখানে যশ দম্পতি রাণীর সঙ্গে বেশ ভালো আচরণই করেছেন। রাণীও মঞ্চে ওঠার আগে তাদের আশীর্বাদ নিয়েছেন। এ ঘটনায় বিয়ের বিষয়টি এখন রাণী-আদিত্যের জন্য বেশ সহজই হয়ে গেলো।
আলোচিত ব্লগ
পৃথিবীর বয়স ৪৫০ কোটি বছর

টাইটেল দেখে অনেকে ই বিশ্বাস করবে না। খোদ আমেরিকান চার্চের লোকজন কেই দেখেছি যে পৃথিবীর বয়স ৬০০০ বছর বলেই তাদের অন্ধ বিশ্বাস। ধর্মান্ধরা বিশ্বাস করুক আর না করুক, পারমানবিক... ...বাকিটুকু পড়ুন
নেশা
শুনেছি আফিমে নেশা হয়, নেশা হয় ধূমপর্ণীতে
মানুষে যে নেশা হয় তাতো জানা ছিলোনা।
একবার পেয়ে গেলে ঘোর ধরে যায়! বিভ্রম! মায়া! ধূম্রজাল! চোখ মেলে আর কিছু দেখা যায় না।
এ নেশা... ...বাকিটুকু পড়ুন
তোমার মুখের রেখা আঁকতে চেয়েছি।

রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল
আমি... ...বাকিটুকু পড়ুন
জীবনের গল্প!
অনেক দিন গল্প করা হয় না, আসুন, কয়েকটা গল্প করি! মুলত বাংলাদেশের প্রতিটা ধুলাবালুতেও গল্প আছে, একদিন সব লেখা হবে হয়ত, কেমন হল জানাবেন!
১।
আমার এক বন্ধুর কাছে আজ জানলাম,... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - ছোঁয়া


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।