somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রুফ গার্ডেনিং নিয়ে কিছু কথা

১৭ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমার ছাদে বাগানের আংশিক চিত্র

দুটি কথাঃ আমার শখ বাগান করা । কিন্তু জায়গা কোথায় ? কজেই শখ থাকলেও সাধ্য নেই। অবশেষে ১৯৯৯ সালে বাড়ি হল। দেরী না করে আথে সাথেই গাছ লাগালাম ছাদে। কিছু ফল এবং কিছু সব্জী। দেখলাম ছাদে আশানুরূপ সব্জী হল অল্পদিনেই। নিজেরা খেয়ে শেষ করতে পারছি না। বিধায় কিছু প্রতিবেশীকে এবং কিছু আত্মীয়দের দিলাম। মাত্র তিন বছরে ছাদ ভরে গেল বিভিন্ন ফল গাছে। তন্মধ্যে বেশ কিছু গাছে ( যে গুলো আগে লাগানো হয়েছিল ) প্রচুর ফল ধরল । নতুন লাগানো গাছগুলোও বাড়তে লাগল । তাই ছাদে কিছুটা জায়গার সংকট দেখা দিল। আর কিছুদিন পরেই শুরু হবে জাতীয় বৃক্ষমেলা- ২০০৩ । কমলাপুরের একটি নার্সারী খবর পেয়ে বেশ কিছু ফলের গাছ (যে গাছগুলোতে ফল ছিল) কিনে নিল। কিছুটা অবাক হলাম। কারণ কিছুদিন আগেও চিন্তা করেছিলাম ছাদে গাছ লাগানো নিছক শখের বিষয় । এখন দেখছি শুধু শখ নয় ইনকামেরও বিষয়। তাই আরেকটু মনযোগী হলাম। আর একটু ব্যাপক ভাবে শুরু করলাম।



বি.জি.আর.এম এর ব্যানারে শিক্ষা সফর- ২০০৯


ছাদে বাগানের সাংগঠনিক কার্যক্রমঃ রুফ গার্ডেন শুরু করার অল্পদিনের মধ্যেই বাংলাদেশ রুফ গার্ডেনিং এসোসিয়েশন এর সদস্য হলাম। স্বীকার করতেই হয় আমার রুফ গার্ডেনিং এর শিক্ষার পিছনে এই এসোসিয়েশনের অবদানের কথা। তবে বেশীদিন স্বায়ী হয়নি এসোসিয়েশনের সুষ্ঠ কার্যক্রম। গ্রুপিং এর কারণে বেশ কিছুদিন নিস্ক্রিয় থাকার পর বেশ কিছু আগ্রহী রুফ গার্ডেনারকে নিয়ে ২০০৫ সালে গঠন করা হয় বাংলাদেশ গ্রিণ রুফ মুভমেন্ট । এই সংগঠনের শুরু থেকে আমি এর সংগে জড়িত । বাংলাদেশ গ্রিণ রুফ মুভমেন্টের জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত প্রতিবছর জাতীয় বৃক্ষমেলায় অংশগ্রহণ করে আসছে। সেই সুবাদে আমি নিজেও সংগঠনের ব্যানারে প্রতিবছরই বৃক্ষমেলায় অংশগহণ করছি।


কেন এই উদ্যোগঃ একটা কথা সকলেই উপলব্ধি করে থাকেন । তা হল গাছ লাগানো প্রয়োজন । কিন্তু আমরা যারা শহরে থাকি গাছ লাগাবো কোথায় । খালি জায়গা নেই । আবার অধিকাংশ লোকের ছাদও নেই। যে কয়টা আছে তাও আবার ফাঁকা । তাহলে আমাদের অবস্থাটা কি হবে একবার ভাবুন তো ? হয়তো নিজে এতোটা প্রয়োজন মনে করছি না । কিন্তু সবাই যদি এমনটাই ভাবে তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কি হবে ? তাই আসুন যার যার অবস্থান থেকে সাধ্যমত গাছ লাগাই । যাদের ছাদ নেই তারা বেলকনিতেও দু-চারটা গাছ লাগাতে পারি।


১২ ইঞ্চি টবে থাই মিষ্টি কামরাংগা

ছাদে বাগান করার পূর্বে যা করনীয়ঃ আপনি ছাদে বাগান শুরু করবেন ভাবছেন। তাই হুট করে নার্সারীম্যান যা বলে তাই বিশ্বাস করে গুটিকয়েক চারা, দশ /বার রকমের সার আর কীটনাশক নিয়ে আসবেন না । জেনে নিন যে চারাটি কিনছেন সেটি আপনার কাংখিত চারা কিনা। এদেশের মাটি উর্বর, এবং আবহাওয়া গাছের উপযোগী । অযথা কেন এতোসব ছাই পাশ ব্যবহার করবেন । আর যে গাছটি আপনি কিনবেন সেটি অবশ্যই কলমের চারা হতে হবে । ভিজিট করুন আমার এই সাইটটি । অধিকাংশ নার্সারীওয়ালাদের কথার যে কোন ঠিক নেই তা বুঝবেন, দুই- তিন বছর কষ্টের পর। ওরা বলবে কলমের চারা দুই বছর পর বুঝবেন এটি ছিল বীজের চারা। ওরা থাই পেয়ারা বলে যে চারাটি আপনাকে দিল, ফল ধরবে দেশী পেয়ারা । আর যদি বলে মিষ্টি মাল্টা । দেখবেন কয়দিন পর ঐ গাছে ধরেছে লেবু । শুধুমাত্র নিজেদের বিক্রির স্বার্থে দশ প্রকারের সার, কীটনাশক দিবে। অথচ শুরুতে যদিও এত সারের প্রয়োজন হয় না। নতুন বাগান শুরু করার ক্ষেত্রে বেছে নিতে পারেন অতি সহজেই হয় এমন কয়েকটি ফলের গাছ। যেমন - লেবু, পেয়ারা,আমড়া, থাই মিষ্টি কামরাংগা, ডালিম, করমচা ইত্যাদি । যদি শাক-সব্জীর চাষ করতে চান তাহলে প্রথমেই বেছে নিন করলা, ঢেঁড়শ, চিচিংগা, ঝিংগা,পুঁই শাক, চালকুমড়া, কলমীশাক, এবং টমেটোকে ।


পরিশেষেঃ আমার ছাদে বাগানের যত কথা সকলের সাথে শেয়ার করতে চাই । সেই সাথে প্রতিটি গাছের সহজ চাষ পদ্ধতি ধারাবাহিক ভাবে তুলে ধরতে চাই । এতে যদি কেউ উপকৃত হয় তাহলেই আমি গর্বিত বোধ করব। নতুন ব্লগার হিসাবে সকল ভুল ত্রুটি গুলো ক্ষমার চোখে দেখবেন আশা করছি।
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১২ রাত ৯:২০
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

“Epstein “ বুঝতে পারেন ! কিন্তু রাজাকার,আলবদর,আলশামস আর আজকের Extension লালবদর বুঝতে পারেন না ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:০৮

মূলত এটি একটি ছবি ব্লগ। এক একটি ছবি একটি করে ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কস্টের অধ্যায়।

এপস্টেইন ফাইল দেখে আপনারা যারা বিচলিত, জেনে রাখুন ভয়াবহ আরেক বর্বরতা ঘটেছিলো ৭১এ এদেশেই, আর... ...বাকিটুকু পড়ুন

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০১

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

ছবি, সংগৃহিত।

সারসংক্ষেপ

রমজানের রোজা ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। সাধারণ মুসলিম সমাজে রোজা ভঙ্গের ধারণা প্রধানত পানাহার ও যৌন সংসর্গের মধ্যেই সীমাবদ্ধ। অথচ কুরআন,... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

×