somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দোস্ত ভালো থাকিস...!!!

১৪ ই ডিসেম্বর, ২০১০ ভোর ৬:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দোস্ত আমায় ক্ষমা করিস। তোকে দিন, সপ্তাহ এমনকি প্রতি মাসে ও একবার স্বরন করতে পারি না - তুই জানিস না দোস্ত, যতো দিন যাচ্ছে ততো বেশী ব্যস্ত হয়ে পরছি...তবুও এ ব্যস্ততার মাঝে বছরের বিশেষ একটি দিনে একবার হলে ও তোর কথা ভাবি । এবার বল, তুই কেমন আছিস ? তুই কি সেই আগের মতোই হাসিখুশি থাকিস ? জানিস দোস্ত, মাঝে মাঝে তোর উপর প্রচন্ড বিরক্ত হতাম, মন খারাপ হলেই তুই এমন কিছু করতি তাতে কারোরই সাধ্য নেই মন খারাপ করে থাকার ...!!! তোকে না দেখলে কেহই বুঝবে না, মানুষ এতো হাসিখুশি থাকে কিভাবে ...!!!! তোর আর আমার অনেক স্মৃতির ডাইরীতে ময়লা জমে গেছে... কিন্তু তোর মাল্টিভাইটামিন নাম টা আজও আমার হৃদয়ে দাগ কেটে আছে...তোর নাম মাল্টি ভাইটামিন কেন দিয়েছিলাম মনে আছে ?

কিরে মুচকি মুচকি হাসছিস বুঝি ? জানিস দোস্ত তোর একটা কথা আমাকে সব সময়ই ভাবায়, তুই মাঝে মাঝেই বলতি, "জগতের বেশীরভাগ মানুষই নিজেকে খুব চালাক ভাবে আর মনে করে আমি অন্য মানুষের সাইকোলজী বুঝতে পারি" - তুই ও মুচকি হেসে মিন মিন স্বরে বলতি, "আমরা সবাই কম বেশী সাইকো"। আমি তোর কাছে জানতে চেয়েছিলাম, আমাকেও কি তোর সাইকো মনে হয় ? মনে পড়ে, কি উওর দিয়েছিলি ... তুই আমাকে বলেছিলি, আমি নাকি ভাবুক প্রকৃতির... যা আমার অসাধ্য তাই নিয়েও নাকি আমি সারাদিন ভাবতে পারি- সত্যিই বলেছিলি সেদিন - মাঝে মাঝে মনে হয় নিজের চুলগুলো টেনে ছিড়ে ফেলি ...তোর কাছ থেকে অনেক কিছুই শিখেছি নতুবা এতোদিনে পাগল হয়ে যেতাম ।

মনে আছে ছোট বেলার সে ঘটনার কথা- তুই পাশের বাসার এক মেয়ের প্রেমে পড়লি- সোজা চলে এলি এক পৃষ্টা কাগজ নিয়ে- বায়না ধরলি, দোস্ত একটা প্রেমপএ লিখে দে...!!! কি লিখবো সেটা ভাবতে ভাবতে দিন যায়, রাত যায়...প্রথম চিঠি টা আমি তোকে কোন প্রকার তেল/ঘুষ ছাড়াই লিখে দিয়েছিলাম-কয়েকদিন পরে এলি মেয়ের চিঠির উওর লিখে নেবার জন্য... কিন্তু এবার বিধিবাম, আমি বেঁকে বসলাম অন্যবন্ধুদের অনুরোধে । শেষমেষ কিছু খরচপাতি করলি, কিন্তু শর্ত দিলাম । তুই লিখে নিয়ে আসবি আর আমি সেটা কপি করবো । আজও ভাবলে অবাক লাগে, মাএ কয়েকদিনেই কিভাবে তুই আমার হাতের লিখা হুবহু কপি করে ফেললি ? কয়েকদিন পরেই আমাদের টেস্ট পরীক্ষা শুরু হলো ... সবাই খুব সিরিয়াসলি পড়াশুনা করছি- মনে আছে, ভূগোল স্যার পরিক্ষার ২ দিন পরে সবার সামনে আমাকে বললো, আমি নাকি টেনে টুনে পাশ করেছি উনার সাবজেক্টে । স্যার চলে যাবার পরে তুই হাসতে শুরু করলি... আমার প্রচন্ড মন খারাপ আর তুই নাকি দিব্যি হাসতে লাগলি ? মনে হয়েছিলো, তোর গলা চেপে ধরি... খানিক পরে তুই আমাকে বললি, ঐটা তোর খাতা নারে দোস্ত, ঐটা আমার খাতা... জানতে চাইলাম, তুই এতো খারাপ করলি কিভাবে ? তোর কষ্টের হাসি দেখে ও বুঝতে পারিনি দোস্ত । সেদিনই ছিলো তোর হাসির শেষ দিন...ভাবিস না দোস্ত, আর কিছুদিন অপেক্ষা কর ... আমি ও আসবো আমাদের আপন ঠিকানায়...!!!
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×