আসছে হাড়কিপটে ই-ম্যানিব্যাগ
০৪ ঠা ডিসেম্বর, ২০১১ দুপুর ২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি-এর গবেষকরা এমন এক ধরনের ‘ওয়ালেট’ বা মানিব্যাগ তৈরি করেছেন যা খরচ কমাতে সাহায্য করবে। যখন ওয়ালেটে টাকার পরিমাণ কমে যাবে তখন এর কব্জা নিজে থেকেই আটকে যাবে। আবার ওয়ালেট ভর্তি টাকা থাকলে তা স্বাভাবিক আচরণ করবে। খবর ডেইলি মেইল-এর।
অর্থসঙ্কটের সময় হাড়কিপটের মতো আচরণে সক্ষম এই ই-ওয়ালেটকে গবেষকরা নাম দিয়েছেন ‘প্রোভার্বিয়াল ওয়ালেট’। এ ওয়ালেট-এর সঙ্গে ব্লুটুথ ডিভাইস যুক্ত রয়েছে। মোবাইল ফোন থেকে এ ওয়ালেটের প্রোগ্রাম আগে থেকেই ঠিক করে রাখা যায়।
পুরো মাসের খরচের বাজেট আগে থেকেই ঠিক করে রাখলে বাজেটের অতিরিক্ত খরচের সময় ওয়ালেট হাড়কিপটের মতো আচরণ শুরু করবে। কিছুতেই এ ওয়ালেট থেকে অর্থ বের হতে চাইবে না। ওয়ালেটের কব্জা নিয়ন্ত্রণের জন্য এ ওয়ালেটের সঙ্গে একটি চিপ জুড়ে দেয়া হয়েছে। এ ছাড়াও ব্যাংক থেকে অর্থ লেনদেনের সময় ওয়ালেট ভাইব্রেট মোডে সংকেতও দেবে। কোনো কিছু না কিনেই খরচ মেটানো বা কোনো জুয়োচুরি থেকে বাঁচতেও এ ওয়ালেট সতর্ক করে দেবে।
বর্তমানে এমআইটির গবেষণাগারে এ ওয়ালেটটি পরীক্ষমূলক পর্যায়ে রয়েছে। শিগগিরই এ ওয়ালেট বাজারে চলে আসবে বলেই গবেষকরা জানিয়েছেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা...
...বাকিটুকু পড়ুন
কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো
*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*
কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.
হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে...
...বাকিটুকু পড়ুন
কি মানুষ বানাইলা
ও আল্লাহ, আল্লাহ-----
আমি তো খুঁজে পাই না
মানুষের মন চেহারা;
রহস্যের চিন্তায় মরি
বাঁচায় না কেউ জানি,
কি রূপের মানুষ আমি
আপন চিন্তায় রাত কানা;
নামের মধ্যে যত সোনা,
এতো স্বার্থের স্বাদ নোনা
পথে ঘাটে যায়...
...বাকিটুকু পড়ুন