আমি জানি, আমি নিজেই এ দুঃসময়ের নিয়ন্তা
তাকে চালিয়ে নিতে আমি অক্ষম নই
বরং এ সর্বজন ঘৃনিত হাল-
বাকিদের মত নষ্ট করছিনা বলে নিজের কাছে কৃতজ্ঞ।
বার বার ভেঙ্গে পড়ছে আমার ভবিষ্যৎ
লাগাতার লুট করেই চলছে আমার মুক্তি
এক নতুন সূর্যভোর দেখার সম্ভাবনা তবু দুর্মর,
তোমাদের দেখে মোটেও হিংসে হচ্ছেনা
তোমরা সুখি বলে,
আমার বিশ্বাস ভালো থাকা নামক
বাজে খরচা সময়টাকে তোমরা
অতি বিশ্বস্ততার সাথে নষ্ট করছো,
ঘরকুণো হয়ে নিজেদের অস্তিত্বের বিড়ম্বনা
নিজেরাই সৃষ্টি করছো।
আত্মমুক্তির জন্য প্রতিকূল পরিবেশের সাথে-
যুদ্ধ চালিয়ে যাওয়ার মত বিশ্বস্ত কিছু নেই আর
আমার এ বদ্ধ ঘরের গগনবিদারী আর্তি
তোমাদের কাছে কখনো পৌঁছবেনা
কিন্তু, এ স্বরলিপি মুক্তির প্রতিক হয়ে
এ প্রাচীর ভেদ করে যাবেই।
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১৩ সকাল ৯:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



