তোমাকে চাই, আত্মা আর রসের ভীষন প্রয়োজনে
নাই নাই করে হেঁকে ঘরে ফিরে আসি
যেনো ডাক শুনি; কেউ
রাতের আঁধার উদ্গীরণ করে বসে আছে সলাজে
ডাইনি চাঁদে চঞ্চল গোপনে।
ছেঁড়া বেহালার সরল সুরের পার্থিব আহ্বানে
কেমোর মতন বিষাদের নির্জন ঠাসাঠাসি
অঘুমের ভেতর যাক ভেসে গেলে বিরাগী যমুনা
তবু ছেঁড়া বেহালারে ভালোবাসি।
দুধেল স্তনের দারুণ মেধায় পোড়ামুখি
যত পারিস-, এ দ্বীনেরে জ্বালা
আগুন খেয়েই সবটুকু তর দেখিস-
মুছে দেবো যত অনাদর অবহেলা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



