আমি যেনতেন সাধারন দু-মলাটের বই
দেখে শুনে উল্টে পাল্টে তুমি চলে যেতে পারো-
দু পয়সা দাম না দিয়ে।
মলাট পছন্দ না হওয়ায় কিছুটা ভর্ৎসনাও
মেশাতে পারো
অভিব্যক্তির রসনাতে,
বাঁধাই এর দুর্বলতায় পরিত্যক্তও
ঘোষনা করতে পারো,
ছাপার অস্পষ্টতায় দুর্বোধ্যও
ভাবতে পারো।
হয়তোবা নিলেই
কিনে অতি সস্তা মুল্যের সুফলে
ঠাঁই দিলে অযতন অবহেলার বুকশেলফে
উঁই ইঁদুরের নিত্য সখ্যতায় তখন
আমি পরিত্যক্ত।
যদি তুমি দেখতে এর
প্রতিটি পাতা উল্টে
থমকে যেতে তুমি,
দেখতে পেতে সেখানে কি করে-
স্থরে স্থরে সাজানো আছে সুখ-দুঃখ-
অভিমান
না বলা ভালবাসা আর গভীর ক্ষতের
কান্না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


