তাই হোক, কালিমা-ই মর্ত্যের অর্ঘ্য।
পৌরুষের পুঞ্জীভূত নির্যাস
সমস্ত জীবনে মেখে
তুমি আরো প্রসিদ্ধ হয়ে ওঠো জ্বলে
দ্রোপদীর শাড়ী খুলে মুঠিয়ে ধরো
দিগ্বিজয়ী পেষণাঙ্গ-
হে কৃতঘ্না।
কামে এ জগত লুটিয়ে রাত্রিদিন
বাড়াও সঞ্চয় যাদুমন্ত্রে ধর্মব্রতিনী
তোমার আছে প্রয়োজন পৃথিবীর,
করুক যত পারে নিষ্ফল ভর্ৎসনা দান
আমায়
দিক অমর কলঙ্ক ভণ্ড সম্প্রদায়
কলঙ্কেরে করি নিত্য নমষ্কার।
উর্বশী তোমার ফুল ফল খেয়ে যুগপৎ
গোপন ফটকে করি ঋন শোধ
বুঝি, কোনো কালিমাই হৃদয়ের
মতো অসৎ নয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


