যদি আমাদের দেখা হয় ফের
কোনো দাবি নয় নিষেধাজ্ঞাও নয়
যা পূরন করতে আর ভাঙতে
ব্যয় হয়ে গেছে অজস্র সময়,
আমরা সতর্ক হবো পরবর্তী পতনে
দৃঢ়তার সাথে অশ্রুতে চুমো খাবো
জগতের
কোনো ধ্রুপদি লোভে মিলনের
পথে হাটবোনা
বরং বাস্তবিক ঘুমকে জাগ্রত
করে তুলবো
নিবেদিত মৃত্যুর গর্বিত অহংকারে।
মৃত্যুর অগ্নিশিখায় দুঃসহ কাল দহনে
সুখি চিত্তে বরন করে নেবো পরম
বেদনা,
ঐ সব পুঁজিবাদী বিশ্বাসের দীক্ষায়
নৈতিকতা কিংবা মানবতাবোধ
কোনটাই সুস্থ্য থাকেনা।
নিজেদের সংযত রাখা উচিত
যথাসম্ভব স্পর্শকাতর বিষয়
গুলো সম্পর্কে।
আমি ফিরে এসেছি
এ জন্য-ই
তোমাকে ফিরে আসতে হবে এমন নয়
তবু তোমাকে ফিরে আসতে হবে প্রিয়
আমারে ধূলিসাৎ করে যাওয়া নেশার
নিকট,
বড় অদ্ভুত লাগছে নিশ্চয়
এ অসম্ভাবি আশা পোষনে!
এ শক্তি তোমার পীড়িতে ছিলো
কেউ হত্যা করে কেউ বাঁচিয়ে রাখে
কিন্তু দেখা হয়না কারোর-ই
শুধু মেকি কল্পনার মুখোশে
জীবনকে ফুসলিয়ে মধুরতর প্রয়ানের
আবেদন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


