আমার কবিতায় তেমন কোন আবেগময়
ধারা নেই
যা তুমি সুমধুর কন্ঠস্বরে অনবদ্য
উপলব্দি করবে
আমি এক অসামান্য সরল অনুকাব্য লেখক
যেখানে চিহ্নহীন ব্যাক্তিগত
যন্ত্রনা ছাড়া
বড়জোর নিরঙ্কার কান্নার
থরোথরো প্রতিধ্বনি দেখতে পারো ।
আমি শূন্যের দিকে দুহাত
বাড়িয়ে আশ্রয়হীন
তবু গোপন ইচ্ছা আশ্রয় খুঁজে
ভূলোকের সমস্ত ব্যর্থ মূহুর্ত আর
অবাস্তব স্বপ্নের শ্রেষ্ঠতম কুত্ সিত
রুপটির কাছে ।
আমার কবিতায় কোন প্রতিষ্ঠিত লিঙ্গ
নেই
যা তোমার মত প্রতিভাবান
কিশোরীদের
মহত্ কিংবা বিস্ফোরিত করতে পারে ,
আমার কবিতা খুব ই নির্মম
ভালোবাসা মিশ্রিত
চার বছরের তৈরি পরিত্যাক্ত
রক্তমাখা -
অদ্ভূত শ্রীহীন চুম্বন,
তুমি কেমন করে স্বাধীন যৌবনের
লিঙ্গ পরিবেষ্টিত শ্রেষ্ঠতম শিল্প
ছেড়ে
এই অশুভ কবিতা চোখের
সামনে তুলে ধরবে ।
ভালবাসার সত্যতা কি আমি জানিনা
মনে হয় একটি অবোধ রঙ্গিন জীবনের
শেষে
ভয়ংকর ভাল না লাগা কোন আঁধারের-
মূখোমূখি বসে
আলো না আসার অক্লান্ত অপেক্ষা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


