somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কওমি স্বীকৃতি নাকি ‌উজবক' থেকে মাস্টার্স যাত্রা ?...ভেতরে জমে থাকা প্রশ্নের ছত্রাক....

২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা দাওরা ও ইফতা মাদরাসার ফলে কি কোনো ক্ষতিই হয় না ? এখন তো যত্র-তত্র মুফতি মিলে যাচ্ছে, আর ফতোয়া বিক্রি হয় তেজপাতার দামে..

এখন যে হাজার হাজার কওমি ছাত্র বর্ণ লুকিয়ে আলিয়া পরীক্ষা দিতে যায়, সেইদিকে কারো নজর আছে বলেই মনে হয় না । এরা কি হালাক ? নাকি অনিশ্চিত ভবিষ্যতের দুর্ভাবনা আর আমাদের উন্নাসিকতাই এদেরকে একসময় ছিটকে ফেলে ? গুরুরা যা-ই বলুক, এদের কেউ ভার্সিটিতে চান্স পেলে কিন্তু গর্বে বুকটা ভরে যায়, আরেকজন ড. মাওলানা পাবার আশায় । কর্মহীন ধর্মশিক্ষা আর ধর্মহীন কর্মশিক্ষা- উভয়টাই জাতির জন্য ক্ষতিকর, শামছুল হক ফরিপুরী রহ. এর উক্তি ।

আমার তো মনে হয়, স্বীকৃতি না হওয়ার ফলে সবচে’ বেশি খুশি হলো জামায়াত । বিএনপির আমলেও শুধু এদের কারণেই কাজটা শেষ হয় নি । কারণ, কওমি মাদরাসার শিক্ষামান বাড়লে শুধু যে আলিয়া মাদরাসা অস্তিত্ব সংকটে পড়বে তা-ই না, ওদের হারামখেকো ওলামা দলেরও চরম বেইজ্জতি হবে..

সরকার কি কওমি স্বীকৃতির জন্য স্বপ্রণোদিত হয়ে উদ্যোগ নিয়েছিলো, নাকি হুজুররাই প্রথম ধর্ণা দিয়েছিলেন, সবাই জানেন । তো এখন কওমি মাদরাসা দেবো না- এর মানে কি ? আহমদ শফি সাহেব হুজুর কিন্তু ইসলামি ব্যাংকগুলোর বিরুদ্ধেও ‘নাছোড়নীতি’ অবলম্বন করেন । অথচ কওমি শিক্ষিত মেজরিটি পারসেন্টের পকেটে খুঁজলে এটিএম কার্ড নিশ্চিত বেরিয়ে পড়বে । ফলটা কি ?

পাকিস্তান-ভারত কি আমাদের শিক্ষার জন্য রোল মডেল ? আর দেওবন্দ কি কওমিদের কা’বা ? তথাপি সেই দেওবন্দও তো তাদের দেশের সমাজ-সংস্কৃতির সঙ্গে মিল রেখে সিলেবাস প্রণীত হয়েছে । সময়ের চাহিদা মেনে আধুনিকায়ন, পরিবর্তন, পরিবর্ধন- এসব কি দেওবন্দ নিষিদ্ধ করে দিয়েছে ? আমাদের দেশের কওমি মাদরাসাগুলোও কি উসূলে হাশতেগানাহ অনুসারে চলে ?

আজ যদি একটা পাবলিক ভার্সিটি হয়, কাল সেখানে হাজার বিশেক ছাত্র ভর্তির কম্পিটেশন শুরু হয়...রাতারাতি সেটা দেশের শ্রেষ্ঠতম বিদ্যাপীঠের জায়গায় চলে আসে । কিন্তু আরেকটা হাটহাজারি কিংবা মাদানীনগর তো হয় না । কেন ? স্বীকৃতি নিলাম না ঠিক আছে । নিজেদের মানোন্নয়নের জন্যই বা আমারা কতটুকু আন্তরিক । একটা শিক্ষক প্রশিক্ষক সেন্টারও তো আমাদের নেই । কোত্থেকে এসে কে যে কী পড়িয়ে যান নাকি....থাক...

আগেরবার দোষ দিলাম মাহমুদুল হাসান সাহেবের, এবার দোষ পড়লো ফরীদ সাহেবের । মাঝখান থেকে লাভের গুড় পিঁপড়ায় খেলো । ইবনে সিনাকে ইমাম গাজ্জালি রহ. কাফের বলেছিলেন, তাতে অবদান কিন্তু কেউ কম দেখান নি । আমাদের যে কী হয় ? এই না হওয়ার পেছনে কি পদের লোভও ছিলো না ? দেশের কুল্লে শিক্ষা ব্যবস্থাটা যেখানে সরকার নিয়ন্ত্রিত, আবার কিছুটা জঙ্গিত্বের কালিমাও যেখানে আছে, সেখানকার শিক্ষার্থীদেরকে কোনো নিয়ন্ত্রণ ছাড়াই একখোঁচায় ‘উজবক’ থেকে ‘মাস্টার্স’ বানিয়ে দেয়া হবে....কোন বোকার স্বর্গে বাস করি আমরা ?

দেশের রাজনীতির আবহ পাল্টাতে যেমন একটা হেফাজতের বিপ্লব দরকার হয়েছে, তেমনি শিক্ষাব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তনে আরেকটা ৬ মে কি দরকার হবে না ? বিএনপিও তো কওমিদের রক্ত ঝরিয়েছে এই স্বীকৃতি আন্দোলনকে দমাতেই । আবার তাদের আশায় বসে থাকলে বড় বোকামি হবে...
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৩ রাত ১:০৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×