somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফুলের নৈবদ্য ও হামারি আধুরি কাহানির দুটি দৃশ্য

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

— কী নাম এই ফুলের?
— অ্যারাম লিলি
— মনে হচ্ছে আপনি আপনার কাজটা বেশ ভালোবেসে করেন ।
— জি, বাট হাউ ক্যান ইউ টেল?
— ফুলগুলো সাজানোর নৈপুণ্য দেখে । মানুষের ব্যক্তিত্ব ও আগ্রহ তার কাজের মধ্যে ফুটে ওঠে । হুমম, (নামটা) বসু....
— বসুধা ।
— কিপ আপ দি গুড ওয়ার্ক ।
— থ্যাংক ইউ মিস্টার রূপরেল । গুড ডে ।
— বসুধা...
— জি..
— এমনি কিছু কি আছে, যা তোমার কাজ করতে গিয়ে পছন্দ নয়?
— ‘পছন্দ নয়’ মানে ?
— মানে তুমি আমাকে বলো, এমন কোন বিষয়টা আছে, যা তুমি কাজের সময় ঘৃণা করো?
— এই ফুলগুলো ছিঁড়ে আনা। চাই তা মানুষের জন্যে হোক, কিংবা তা হোক ভগবানের জন্যে। কত কোমল হয়ে থাকে এই ফুলগুলি। এরা ঠিকভাবে ফুটে উঠতেও পারে না, তার আগেই ডাল থেকে এদের ভেঙ্গে আনা হয় আমাদের মানুষদের জন্যে । আমাদের আনন্দ, আমাদের বেদনা, আমাদের ভালোবাসা, আমাদের সফলতার মূল্য চুকাতে হয় এদের নিজেকে ভেঙ্গে ফেলার মাধ্যমে । কিন্তু কী করবো, বলুন? কয়েক বছর ধরে আমার ঘরের উনুন তো জ্বলে এই কাজ দিয়েই ।
— ইউ আর রাইট । অনেক কিছুকেই জ্বলে যেতে হয়, এই উনুন জ্বলার আগেই ।
০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০
— বসুধা, এই যে বাগানটা দেখছো, আমার জাপানিজ ডিজাইনার চাচ্ছে যে, বাগানের মতো আমি আমার নতুন হোটেলের গার্ডেনের প্লান তৈরি করবো । বাট আই এম কনফিউজড, এটার মতো করে সাজাবো কি সাজাবো না । আই মিন চল্লিশ হাজার ফুল এখানে আছে । এবং এটা আসলেই চমৎকার । কিন্তু তারপরও কী যেনো একটা নেই নেই লাগছে আমার । কিছু তো অবশ্যই আছে, যা এখানে নেই । তুমি দেখে বলতে পারবে, এখানে কিসের অভাব আছে?
(চারিদিকে ভালো করে চোখ বুলিয়ে নেয়ার পর)
— ক্ষয়ে পড়া পাতার অভাব আছে এইখানে। এমনটাই আমার মনে হচ্ছে, মিস্টার রুপরেল । যেই বাগানে কিছু ক্ষয়ে যাওয়া ফুল নেই, কিছু শুকনো পাতা নেই, সেই বাগান আসলে বাগান থাকে না আর। জায়গাটা আসলেই অনেক সুন্দর, আর সম্ভবত এ জন্যেই মন টানছিলো না। প্রতিটি সুন্দর জিনিসেই দাগ থাকে, চাঁদেও দাগ আছে, তা হলে এই বাগান এতো নিদাগ কেনো?
— কী আশ্চর্য কথা ! কয়েকটি শব্দে তুমি এত বড় একটা প্রশ্নের জবাব দিয়ে দিয়েছো ! এক্সপার্টরা সবাই অস্থির হয়ে ঘুরছিলো, যার জবাব নিয়ে ।...


এমনিই প্রশ্ন করি? শহিদ মিনারে ফুল দিলে কী হয় ? এতো ঘটা করে, ফুল ছিঁড়ে, ফুল চুরি করে, ছেঁড়া ফুলের নৈবদ্য দেয়ার পেছনে যে এতো অর্থের খর্চা হয়, তাতে কি সত্যিকারেই শহিদদের আত্মার প্রশান্তি হয় ? কোনো ধর্মমতেই কি এ ব্যাপারে নিশ্চিত টেক্সট পাওয়া যায় ? কিংবা যারা ধর্ম মানেন না, তাদের কাছেইবা কোনো ভালো যুক্তি আছে ? তাকে কেবলই একটা দিবস পালনের নিমিত্ত এই আয়োজন ? তার চেয়ে বরং শহিদ মিনারে একটা করে ছোটো ফুলের বাগান করে রাখলে হয় না ? প্রয়োজনে শহিদ যারা আছেন, তাদের সত্যিকারের সমাধি খুঁজে খুঁজে সেই সমাধির পাশে ফুল গাছ লাগিয়ে দিলে এবং প্রয়োজনে দিবসে দিবসে সেই ফুল গাছের যত্ন নিলে একটা অর্থ পাওয়া যেতে পারে । ইসলামের মতে কিন্তু কবরের পাশে গাছ লাগানোর পুণ্যর কথা লেখা আছে ।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৮
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

অভ্যাস বিষয়ে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১২

অভ্যাস আসলে কীভাবে তৈরি হয়?

আমরা অনেক সময় ভাবি, কোনো একটা অভ্যাস তৈরি করতে হলে অনেক বেশি Willpower দরকার।

আসলে ব্যাপারটা একটু অন্যরকম।

আপনি যদি প্রতিদিন এক ঘণ্টা বই পড়ার সিদ্ধান্ত নেন, কিন্তু... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

×