somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রধানমন্ত্রীর যথার্থ স্বাধীনতা ফিরিয়ে দেয়া হোক

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খালি সংবাপত্রের স্বাধীনতা বলেই শেখ হাসিনার দিকে আঙ্গুল তোলেন কেনো, হে মহীয়ান-গরীয়ান সম্পাদকজনেরা ?

তার কি কোনোই স্বাধীনতা নাই ? অবকোর্স আছে । তদুপরি তিনি ক্ষমতাবানও বটেন । তো নিজের স্বাধীনতার অধিকার আদায়ের জন্যে তিনি তার প্রাপ্ত ক্ষমতার যথার্থ প্রয়োগ করবেন— এতে বিস্ময়ের কী আছে ?

কিন্তু আমার ভিড়মি লাগে, একজন দেশের প্রধানমন্ত্রী, তিনি তারই দেশের একজন সামান্য প্রজা, যে একটিমাত্র পত্রিকার সম্পাদক, যা কি না আবার বাংলাতেও লেখা নয়, এমন ক্লাসের একজন মানুষের সঙ্গে প্রধানমন্ত্রী হয়ে কী করে ‘যদি পারতাম তবে তোর চৌদ্দগুস্টি দেখায় দিতাম’ এই টাইপের ইনিয়ে বিনিয়ে ঝগড়া করছেন ? তাহলে আমাদের দেশের প্রধানমন্ত্রী কি একজন সামান্য মজুরিখাটা সম্পাদকের থেকেও অসহায় ?

এইটা মনে হতেই আজকের একটা ঘটনা মনে পড়ে গেলো... বাসায় এক কেজি টমেটো নিয়া ফিরছিলাম । পিচ্চি দুইটা ছেলে বাসার গেটে বসে ক্রিকেট খেলছে । একজনে দৌড়ায়া আয়া কইলো— ভাই, আমারে একটা টমেটো দেবেন?
আরেকজন শুইনাই ছুইটা আসছে— ভাই, অরে দিয়েন না । ও টোকাই ।
আমি টোকাইরে একটা টমেটো দিতে দিতে কইলাম— টোকাই তাতে কী হইছে, ওর কি একটা টমেটো পাওয়ার অধিকার নাই ?
এইবার ভদ্রজন (যে টোকাই নয়) আইসা আমারে ধরলো— ভাই, আমারেও একটা দেবেন?
আমি অরেও একটা দিলাম বটে । কিন্তু মনে মনে কইলাম— তুই তো ব্যাটা দেখা যায়, টোকাইর চেয়েও অধম ।

অতএব হে প্রধানমন্ত্রী, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দেশের সর্বপ্রধান মনুষ্য হিসেবে স্বাধীনতার ক্ষেত্রে আপনার অধিকার সর্বাগ্রে ।
এবং সবিনয়ে স্মরণ করিয়ে দিতে চাই, মনে রাখবেন, আমাদের দেশে যে যত জাঁদরেল পত্রিকার সম্পাদক, সে তত জঘন্য নপুংসক । ...সুতরাং আপনি নিবিষ্টমনে আপনার ক্ষমতা প্রয়োগ করতে পারেন ।
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩০
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

×