somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রথম কমান্ডার, প্রতিরোধের প্রথম কঙ্কর

১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তার বাবা ইবরাহিম আল-ওয়াজির ছিলেন শহরের একজন মুদি দোকানদার । কিন্তু নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি হয়ে ওঠেন ফিলিস্তিনের প্রথম কমান্ডার।

১৯৪৮ সালে তিনি সপরিবারে রামাল্লা থেকে নির্বাসিত হন। এরপর উচ্চ বিদ্যালয়ে পড়াশুনার সময়ে গাজায় একটি ক্ষুদ্র ফেদাইন দলের নেতৃত্ব দিতে থাকেন।১৯৫৪ সালে এখানেই ইয়াসির আরাফাতের সাথে তার সাক্ষাৎ হয়।পরবর্তীকালে তিনি হয়ে উঠেছিলেন আরাফাতের ডান হাত । জানা যায়, তার অনুপস্থিতিতে আরাফাত সাক্ষাৎকার পর্যন্ত দিতেন না ।

মাত্র ১৮ বছর বয়সে তাকে কারারুদ্ধ হতে হয়।মুক্তি পাওয়ার কয়েকমাস পরে আলেক্সান্দ্রিয়া বিশ্ববিদ্যালয়ে স্থাপত্যবিদ্যার উপর পড়াশোনা করেন। ৫৭ সালে আবার বন্দি হয়ে সৌদিতে নির্বাসিত হন এবং সেখানে স্কুল শিক্ষক হিসেবে কাজ করেন।


১৯৫৯-৬০ সালে আরাফাতের সঙ্গে ফাতাহ গঠন করেন।সংগঠনের মাসিক পত্রিকা ফিলাস্তিনুনা, নিদা আল-হায়াত সম্পাদনার দায়িত্ব নিয়ে বৈরুত যান । এরপর আলজেরিয়া, চীনসহ পৃথিবীর বিভিন্ন দেশে সংগঠনে মুখপাত্র হিসেবে সফর করেন । অবরুদ্ধ ফিলিস্তিনি যোদ্ধাদের অস্ত্র সরবরাহ করে ১৯৭০-৭১ সালের কালো সেপ্টেম্বরের সময় তিনি প্রথম ‘কমান্ডার’ হয়ে ‍ওঠেন।

সামরিক কৌশলপ্রণেতা হিসেবে তার যোগ্যতা ছিলো অসাধারণ । তাই তাকে ফাত্তাহার সামরিক শাখা আল-আসিফার দায়িত্ব দেয়া হয়। ১৯৮২ সালে ইসরায়েলের ভেতরে বেশ কয়েকটি আক্রমণের পরিকল্পনাকারী ছিলেন তিনি । প্রথম ইন্তিফাদার সময় তার হাতে গড়া তরুণরাই ফিলিস্তিনি শক্তির মেরুদণ্ড হিসেবে কাজ করেছে।

এইভাবে এই ‘কমান্ডার’ ইসরায়েলের মস্তকের কাঁটা হয়ে ওঠেন ।


১৯৮৮ সালের ১৬ এপ্রিল তিউনিসে ইসরায়েলি কমান্ডোরা নিজ বাড়িতে তাকে হত্যা করে। খুব কাছ থেকে তাকে কয়েকবার গুলি করা হয়। এসময় তার স্ত্রী ও পুত্র নিদাল উপস্থিত ছিলেন । কমান্ডোরা মোসাদের সহায়তায় নৌকাযোগে এবং লেবানিজ জেলেদের আইডি ব্যবহার করে তার কাছে পৌছে ।
১৯৯৭ সালে মারিভ পত্রিকায় বলা হয়— তৎকালীন ডেপুটি সামরিক প্রধান (পরে প্রধানমন্ত্রী) এহুদ বারাক একটি মিসাইল বোট থেকে তার হত্যাকাণ্ডে নেতৃত্ব দেন । ওয়াশিংটন পোস্ট জানায়— এর আগে ১৩ এপ্রিল ইসরায়েলের মন্ত্রীসভা তার হত্যাকাণ্ডে অনুমোদন দেয় এবং মোসাদ ও ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মধ্যে পরিকল্পনার সমন্বয় করা হয় ।

২১ এপ্রিল দামেস্কের ইয়ারমুক উদ্বাস্তু শিবিরে তাকে দাফন করা হয়।

১৯৬২ সালে তার সাথে ইন্তিসার আল-ওয়াজিরের বিয়ে হয়। ১৯৯৬ সালে ইন্তিসার ফিলিস্তিনি জাতীয় কর্তৃপক্ষের প্রথম নারী মন্ত্রী হন।
তিনি আবু জিহাদ । খলিল আল-ওয়াজির (خليل الوزير‎) । আমাদের বিপ্লবের নায়ক ।


১৯৩৫ সালের এই দিনে (১০ অক্টোবর) তিনি জন্মগ্রহণ করেন । ফিলিস্তিনিরা আজও তাকে বলে— ‘আওওয়ালুর রসাস ওয়া-আওওয়ালুল হিজারাহ’ (প্রথম কমান্ডার ও প্রতিরোধের প্রথম পাথর) ।

তথ্যসূত্র ও ছবি :
১. Click This Link
২. http://www.jstor.org/stable/2537158…
৩. http://www.msn.com/…
৪. Click This Link
৫. Wazir, Khalil Ibrahim al-." Encyclopædia Britannica. 2008. Encyclopædia Britannica Online. 7 March 2008

সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:১৬
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

একটা ফোন কলের দূরত্বে ১০ হাজার মানুষের চাকরি!

লিখেছেন জুয়েল তাজিম, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১০



একটা ফোন কলের দূরত্বে ১০ হাজার মানুষের চাকরি!
বিষয়টি আপনি সমাধান করছেন না কেন, পিএম সাহেব? আপনার তো মাত্র একটা ফোন কলই যথেষ্ট—অন্তত ভুক্তভোগীদের এতদিনের অপেক্ষা দেখে সেটাই মনে হয়!
একটা ভুল... ...বাকিটুকু পড়ুন

কার জন্য; কেন এতো লেখালেখি

লিখেছেন সামছুল আলম কচি, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৪:২১

লিখে রাখো বৎস'রা ; এ দূর্মুর্খ আর বর্ন ব্লাইন্ড ও বেইমানদের বাংলাদেশ-এ ভালো কিছুই তৈরী হবে না ! লিখে রাখো বৎস'রা !!
যে যে ব্যক্তির মনে বিষাক্ত রাজনীতির বীজ ঢুকেছে;... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

×