somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যানবাহনে হাফভাড়া দিয়ে বাকি টাকা আপনি কী করেন ?

২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


২০ টাকার ভাড়া ১০ টাকা দিয়ে বাকি ১০ টাকায় কি আপনি এমবি কার্ড কেনেন—যা দিয়ে ধরেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ জাতীয় বস্তু কাজে লাগানো যায় ? নাকি বেনসন বিড়ি আর চা খান ?

যেখানে শিক্ষাসামগ্রীর দামেও হাফছাড় নেই, চিকিৎসার জন্য হাসপাতালে গেলেও ডাক্তার মশাই ছাত্র বলে ৬০০ টাকার ভিজিটে দু’টাকা কম নেন না, এমনকি আপনি যে ক্রিকেট ব্যাট-বল নিয়ে বিকেলে আরামবাগের মাঠে খেলতে যান, তাতেও কি অর্ধেক দাম দেওয়া যায় ? তাহলে কেনো শুধু ফুটানকি করার জন্য বাসে হাফপাস ?

প্রতিদিন এইটা নিয়া ক্যাচাল ।

কিলোমিটার প্রতি সরকার নির্ধারিত ভাড়ার দ্বিগুণ-তিনগুণ নিচ্ছে প্রতিটা বাস-সিএনজি । সঠিক ভাড়া বাস্তবায়নের জন্য আন্দোলন গড়ে তুলতে পারতেন যদি, কিছু হলে হতেও পারতো । সিটিং নিয়া কী চিটিংটা চলছে, দেখছেন নিশ্চয় । যদি সঠিক ভাড়া থাকতো, তাহলে আপনাদের হাফপাসের সমান ভাড়াই হতো । স্টুডেন্ট কার্ড বাসায় রেখে এসে বাসের মধ্যে বসে ফাল মারতে হতো না ।


দেখুন— বিশ্বে ১৫ কোটিরও বেশি শিশু শ্রমিক । ৪ কোটি আধুনিক দাসত্বের শিকার । বাংলাদেশে শিশুশ্রমিক আছে অন্তত ৭৫ লাখ, যাদের বয়স ১৪ বছরের নীচে । এদের একটি অংশ বাসের বা লেগুনার হেলপার । রিক্সাও চালায় বড় একটি অংশ । ইজিবাইকও চালায় এখন অনেকে ।

আজ অল্পবয়সী একটা ছেলের রিক্সায় উঠে জিজ্ঞেস করলাম— স্কুলে যাও না কেনো ? বাবা-মা নেই ? বললো— আছে, বাবাও রিক্সা চালায় । একার আয়ে সংসারে কুলায় না ।

আপনি কি সংসারে কুলায় না বলে হাফভাড়া দেন ? নাকি সরকারি সুযোগের সদ্ব্যবহারের বড় ইচ্ছা আপনার ?

বাসের-লেগুনার হেলপার ছেলেটারও কিন্তু একই দশা । সংসারে কুলায় না । সস্তায় শ্রম বিকাতে বাধ্য হয় । সকাল ৬ টা থেকে রাত ৮ পর্যন্ত ঝুলে ঝুলে রোজগার করে ২২০ টাকা । হেলপার ছেলেদের সাথে যাত্রীদের আচরণের কথা তো আপনি জানেনই । আবার অল্পবয়সী ছেলেদের রিক্সায়-ইজিবাইকে অনেকেই চড়তে চান না ।


আপনি যদি হাফপাসের পরে বেঁচে যাওয়া টাকাটা সঞ্চয় করেন, তাহলে প্রতিদিন ১০ টাকা করে ধরলেও একবছরের ৩০০ দিনে অন্তত তিন হাজার এবং ভার্সিটি লাইফের ৬ বছরে ১৮ হাজার টাকা ।

বলছি, টাকাটা দিয়ে আপনি তো বিড়িই খান, তাই না ? নইলে এমবি কার্ড কিনে.... নইলে.... আমি বলছি না যে, এই টাকাটা আপনি শিশু শ্রমিকদের কল্যাণে ব্যয় করবেন । এবং এটা বলছি না যে, যেদিন আপনি বাসে ওঠেন না, ফলত: হাফভাড়া দেন না, সেদিন আপনার এমবি কার্ড বা বিড়ি খাওয়া বন্ধ থাকে । বা আপনি দিনে মাত্র একটাই বেনসন খান, একবারই মাত্র চা এবং একবারই...

না, না, ভয় পাবেন না, কোনো ফান্ড খুলে চাঁদা দেওয়ার আবদার করছি না । এটা কোনো দাতব্য সংস্থার খোলার ভূমিকাও না ।

এমনি বলছি । প্রতিদিন ক্যাচাল দেখি তো, তাই জানতে চাইছি আর কি যে, আসলে বাকি টাকাটা আপনি কী করেন ?..

সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০৩
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজগত বিষয়ে আমার গবেষণায় এআই সহায়তা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৫১





কোন কিছু না থাকা শূন্য অসীম ছিল। কারণ তাতে তাকে সীমা দেওয়ার মত কিছুই ছিল না। সেই শূন্যে কোন কিছু হতে কোন বাধা ছিল না। কে বাধা দিবে... ...বাকিটুকু পড়ুন

কিসের রিকন্সিলিয়েশন‼️কার সাথে কে চায় এই রিকন্সিলিয়েশন⁉️

লিখেছেন ক্লোন রাফা, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:০০



বাংলাদেশের প্রেক্ষাপটে "রিকন্সিলিয়েশন" বা সমঝোতা-ভিত্তিক রাজনীতি নিয়ে বিতর্কটা অনেক পুরনো, এবং প্রশ্নটা সেই বিতর্কের মূল জায়গায়।

এটা কেন... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের জ্ঞানতাপস আচার্য যোগেশ চন্দ্র সিংহ

লিখেছেন জুয়েল তাজিম, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫২

সাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।

কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ১০৩

লিখেছেন রাজীব নুর, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের... ...বাকিটুকু পড়ুন

এআই বিবেচনায় সামুর সেরা ব্লগারগণ

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪১




সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,... ...বাকিটুকু পড়ুন

×