somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাবাস সোনার ছেলেরা!!

২৫ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেলা একটার দিকেই ছোট বোনের আতংকিত ফোন - ভাইয়া ক্যাম্পাসে (ঢাকা বিশ্ববিদ্যালয়) ছাত্রদলের ছেলেরা "ম্যাডামের মুক্তি চাই", "ভাইয়া জেলে কেন" স্লোগান দিতে দিতে ব্যাপক ভাংচুর করতেছে। ভয়াবহ আতংক চারদিকে। কোনো যানবাহন নাই ক্যাম্পাসে তাই তার বাসায় আসার ব্যাপারটা আল্লাহর হাতে ছেড়ে দেয়া ছাড়া আর কোন আশার কথা শুনাতে পারি নাই- ফোন রেখে নিঃস্ফল আক্রোশে বোনের বাড়ি ফেরার অপেক্ষা করা ছাড়া বড় ভাই হয়ে আর কিছু করতে পারছিলাম না। যাক! এইমাত্র বোনটা ফিরেছে আমার অনেক ঘুরপথে আর সাথে নিয়ে এসেছে অদম্য সাহসের সাথে ভাইয়ার জন্য তার মোবাইল ক্যামেরায় তোলা আমাদের সোনার ছেলেদের কিছু কীর্তি। সাবাস খালেদা, সাবাস তারেক - চুরি করবেন, জেলে যাবেন আবার আপনাদের সোনার ছেলেরাই পাবলিকের গাড়ি গুড়িয়ে জেল থেকে বের করে আনবে- হায় স্বদেশ!! /:)
__________________________________________

এইমাত্র পড়া বিডিনিউজের খবরটাও কপি-পেস্ট করে দিলামঃ

ক্যাম্পাসে ভাংচুর, মিরপুর সড়ক অবরোধ

Mon, Aug 25th, 2008 3:04 pm BdST
ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাথরুমে পড়ে গিয়ে কারাবন্দি তারেক রহমানের আঘাত পাওয়ার খবরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় এলাকায় গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। অবরোধ করা হয়েছে ঢাকা কলেজের সামনে মিরপুর সড়ক।

সোমবার দুপুর ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রদলের একটি সমাবেশ চলার সময় তারেকের আঘাত পাওয়ার খবর এলে নেতা-কর্মীরা মিছিল করতে করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের দিকে রওনা হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক সেখানেই প্রিজন সেলে চিকিৎসাধীন।

শাহবাগ মোড়ে পুলিশ ছাত্রদলের মিছিল হটিয়ে দিলে তারা চারুকলা ইন্সটিটিউটের সামনে কার, মাইক্রোবাস ও মিশুকসহ ১০ থেকে ১২টি গাড়ি ভাংচুর করে। একই সময় ছাত্রদলের নেতাকর্মীরা রোকেয়া হলের সামনে একটি কালো ট্যাক্সিক্যাবে আগুন ধরিয়ে দেয়।

নীলক্ষেত মোড়ে বিশ্ববিদ্যালয় প্রবেশ পথে ছাত্রদল নেতাকর্মীরা ব্যারিকেড দিয়ে রেখেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উত্তেজনা কিছুক্ষণের মধ্যে প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজ এলাকায়ও ছড়িয়ে পড়ে।

দুপুর দেড়টার দিকে দুটি এলাকায় ছাত্রদল কর্মীরা বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। এরপর তারা কলেজের সামনে মিরপুর সড়ক অবরোধ করে।

ছাত্রদল নেতা-কর্মীদের অবরোধের কারণে দুপুর আড়াইটা থেকে ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/আরবি/জিএনএ/এমআই/১৪১৬ ঘ.
_____________________________________

বোনের তোলা কয়েকটা ফটো শেয়ার করলাম আপনাদের সাথেঃ












সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:১৭
২৯টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×