শিক্ষা মন্ত্রনালয়ের একটি নতুন সার্কুলারের কারনে এখন থেকে দেশব্যাপী উচ্চ মাধ্যমিক স্তরের কলেজ ও মাদ্রাসার ছাত্রীরা ঢালাওভাবে আর উপবৃত্তি পাবে না।এতে দেশব্যাপী কয়েক লাখ ছাত্রী উপবৃত্তি প্রাপ্তি থেকে বঞ্চিত হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ছাত্রীদের মধ্যে মাত্র ৪০ শতাংশ দরিদ্র ছাত্রী উপবৃত্তির আওতায় আনার প্রক্রিয়া চলছে। ছাত্রীদের বিশাল একটি অংশ উপবৃত্তি থেকে বঞ্চিত হবার এ সার্কুলারে শিক্ষক, ছাত্রী ও অভিভাবকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি করেছে।
জানা যায় গত ২৩ এপ্রিল শিক্ষা মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ হাবিবুর রহমান কর্তৃক স্বারিত একটি প্রজ্ঞাপনের শর্তানুসারে ৪০ শতাংশ ছাত্রীদের উপবৃত্তির আওতায় আনার নির্দেশ দেওয়া হয়। এছাড়াও ওই প্রজ্ঞাপনে যে সকল ছাত্রীদের অভিভাবক ৭৫ শতাংশের কম জমির মালিক, বার্ষিক ৭৫ হাজার টাকার কম আয় করেন এবং ছাত্রীদের ৭৫ শতাংশ উপস্থিতি ও এসএসসি’তে ফলাফল জিপিএ-২.৫ এমন ছাত্রীদের উপবৃত্তির জন্য মনোনীত করতে নির্দেশ দেওয়া হয়। নতুন এই প্রজ্ঞাপনের কারনে একটি প্রতিষ্ঠানের ৬০ শতাংশ ছাত্রী উপবৃত্তির আওতার বাইরে রাখায় শিক্ষক, ছাত্রী ও তাদের অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি করেছে। চলতি শিক্ষা বর্ষেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানরা ৪০ শতাংশ ছাত্রী মনোনীত করে উপজেলা মাধ্যমিক শিক্ষা
অফিসে প্রেরন করেছে বলে জানাগেছে। এদিকে শিক্ষা মন্ত্রনালয়ের ওই প্রজ্ঞাপনের সুনির্দিষ্ট নীতিমালা অনুসরন করে কলেজ ও মাদ্রাসা থেকে ৪০ শতাংশ ছাত্রী বাছাই করতে গিয়ে প্রতিষ্ঠান পরিচালনা পরিষদ এবং শিকদেরকে বহুমুখী সমস্যার সন্মখীন হতে হচ্ছে বলে জানাগেছে।দেশের নারী শিক্ষার উন্নয়নে সরকারের এ সিদ্ধান্তের পরিবর্তন দাবী করেছেন শিক,ছাত্রী এবং অভিভাবকরা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




