বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিক হইল নৌকা,আর এই নৌকার ঘাট লিজ নিতে গেছে স্থানীয় বব্যসায়ীরা, তাই তাদের মেরে তকতা বানিয়ে পাঠিয়ে দেওয়া হলো তাদের বাড়িতে। আর নৌকার ঘাট জোরপূর্বক দখল করে নিলেন নৌকার মালিকরা মানে (ছাত্রলীগের ক্যাডাররা)। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জ জেলার..................................................................
জামালগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলার জামালগঞ্জ উপজেলার দুর্লভপুর নৌকাঘাট দীর্ঘদিন ধরে উপজেলা প্রশাসন লিজ দিয়ে আসছে। কিন্তু গত পহেলা বৈশাখ থেকে নির্ধারিত মূল্যের চেয়ে কম দাম হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রতি সপ্তাহের জন্য ওপেন নিলামের মাধ্যমে দুপুর ১-২টার মধ্যে নিলামের মাধ্যমে খাস কালেকশন করে আসছে। আওয়ামী লীগ শাসনামলের শুরু থেকেই জেলা আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার সমর্থক স্থানীয় ছাত্রলীগ নেতা মানিক ও টুকুর নেতৃত্বে প্রশাসনকে প্রভাবিত করে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ছাত্রলীগ নেতাকর্মীদের ওপেন নিলামের বদলে ঘাট লিজ নেয়ার জন্য প্রেসার শুরু হয়। গত কয়েক দিন আগে ওই নেতা উপজেলা প্রশাসনের এক কর্মকর্তাকে ঈদ খরচ চালানোর জন্য ছাত্রলীগকে ওপেন নিলামের বদলে ওই ঘাট লিজ দেয়ার জন্য বলেন। কিন্তু ব্যবসায়ীদের বাধার মুখে উপজেলা প্রশাসন ছাত্রলীগ নেতাদের ঘাট লিজ দিতে না পারায় সোমবার সকালে নিলামের নির্ধারিত সময়ের আগেই তারা উপজেলা এসিল্যান্ট অফিসে জড়ো হয়ে কানুনগো উপেন্দ্র সূত্রধরকে ওপেন নিলাম না করে তাদের ঘাট দেয়ার নির্দেশ দেয়। ছাত্রলীগ নেতারা জোরপূর্বক ঘাট নিয়ে নিচ্ছে এ খবর পেয়ে ব্যবসায়ী আনোয়ার হোসেনসহ আরো কয়েকজন ওপেন নিলাম ডাকার জন্য সেখানে উপস্থিত হন এবং নির্ধারিত সময়ের আগে কেন নিলাম তোলা হবে এ বিষয়ে কানুনগোর কাছে কৈফিয়ত জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগ নেতা মানিক, টুকুসহ তার ওপর ঝাপিয়ে পড়ে কানুনগোর সামনেই তাকে বেদম মারধর করে। স্থানীয় লোকজন আহত অবস্থায় আনোয়ারকে নিয়ে আসার পর ছাত্রলীগ নেতারা কানুনগোর কাছ থেকে ওপেন ঘাট নিয়ে যান।
হামলায় আহত আনোয়ার জানান, তিনি প্রতিবার ওপেন নিলামে উচ্চ মূল্য দিয়ে ঘাট লিজ নিচ্ছেন। কিন্তু এবার উপজেলা প্রশাসনকে ম্যানেজ করে নির্ধারিত সময়ের আগেই ছাত্রলীগ ক্যাডাররা ঘাট লিজ নিয়েছে। আমি ওপেন নিলামের কথা বলায় তারা আমাকে মারধর করেছে। বিঃ দ্রঃ ----------------------তো আমি বলি কি জানেন ওই বব্যসায়ী মরার দরকার ।কারন ওনাদের আমলে সে গেছে ওনাদের নৌকার ঘাট লিজ নিতে।
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




