তিলোত্তমা এই শহরে
তোমার কথা কেউ ভাবে না।
বহু সবুজের কংকাল আর
স্বপ্নের আবরনে ঢাকা,
ঘামে ভেজা বাস্তবতায় তোমার কথা কেউ ভাবে না।
ধুলায় ধুসর ইচ্ছা গুলো
মেখে গায়ে অন্ধকারে এই অলিতে গলিতে ,
চুপটি করে তোমার কথা কেউ ভাবে না ।
রুক্ষ পিচের ফাটল গলে
ভালোবাসা ছড়িয়ে এই অবাক শহরে,
তোমার কথা আসলেই কেউ ভাবে না।
নাকি ভাবে তুমি নিজেই জানোনা।।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





