somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার মৃত্যুর পর।।

১০ ই অক্টোবর, ২০১৪ রাত ২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি হাইপোগ্লাইসেমিক , ইশকেমিক উদ্ভট চিন্তা গতকাল থেকে মাথায় ঘুরাঘুরি করছে। তাই লিখেই ফেললাম। এই মুহূর্তে আমার মৃত্যু হলে কি প্রতিক্রিয়া হতে পারে : বাবার বয়স অনেক হয়ে গেছে। তিনি একমাত্র এবং শুধুই একমাত্র ছেলেকে হারিয়ে শোকে আর্তনাদ করতে করতে হার্ট এটাকে মারা যেতে পারেন। মা বার বার মূর্ছা যাবেন আর গগনস্পর্শী আর্তনাদ করতে থাকবেন। তিনি জীবনস্মৃত হয়ে বেঁচে থাকবেন। আমার হাইস্কুলে একদিনের শোক ঘোষণা করা হতে পারে। আমার স্কুলের বন্ধুরা একটা শোকসভার আয়োজন করতে পারে। স্কুলের পক্ষ থেকে একটা শোক রেলির আয়োজন করা হতে পারে। স্কুল এবং গ্রাম থেকে মেশকাত স্মৃতি ক্রিড়া টুর্নামেন্টের আয়োজন করা হতে পারে। গ্রামের ক্লাবের নাম মেশকাত স্মৃতি ক্লাব হতে পারে। আমার মূল ফ্রেন্ড সার্কেল নান্দিনার বন্ধুরা ' প্রাণপ্রিয় বন্ধু মেশকাতের অকাল প্রয়াণে আমরা শোকাহত- এসএসসি ২০০২ ব্যাচ' এই মর্মে একটা বিশাল আকৃতির ব্যানার হতে পারে। প্রথম ঈদে একটা কাংগালী ভোজ এবং পরবর্তী ঈদগুলোতে বন্ধুরা মিলাদ মাহফিলের আয়োজন হতে পারে। জামালপুর স্বাচিপ এবং বিএমএ থেকে ' আমরা শোকাহত' এই মর্মে ব্যানার , ফেস্টুন হতে পারে। কেন্দ্রীয় বিএমএ, স্বাচিপ থেকে কি হতে পারে বলতে পারছিনা। ঢাকায় থাকা সিনিয়র, ফ্রেন্ড আর জুনিয়রদের পক্ষ থেকে শোকসভা হতে পারে। শেবাচিম ছাত্রলীগ আর ক্লাবগুলো বিশেষ করে রেডক্রিস্টেটের পক্ষ থেকে ব্যানার, ফেস্টুন হতে পারে। একাডেমিক কাউন্সিলে মিটিং করে একটা শোক প্রস্তাব আর যেকোন একটা গ্যালারির নাম আমার নামে করার প্রস্তাব পাশ হতে পারে। ফেসবুক আমার বন্ধুদের এলিজি নির্ভর লেখায় ভরে উঠতে পারে। অনেক হয়ে গেল। এই লেখার পর আমার বন্ধুদের কিছু অদ্ভুত কমেন্ট আসবে।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসের ঘর বনাম বাস্তব হিসাব

লিখেছেন মোবারক, ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:২০

পরিবারে বড় ভাই হওয়া মানেই স্বয়ংক্রিয়ভাবে ত্যাগী বা মহান হয়ে যাওয়া নয়। আমাদের সমাজে একটি অলিখিত নিয়ম রয়েছে যে, পরিবারের প্রথম সন্তান মানেই তিনি অনেক ত্যাগ করবেন এবং ভাইবোনদের... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসার মোল্লা হুজুর থেকে আপনার সন্তানকে নিরাপদ রাখুন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৭

গতকাল রাতে একটা বাচ্চার পা**র ছবি দেখেছিলাম ফেইসবুকে, অনেকেই শেয়ার করেছেন। পা কেটে হাসপাতালে আসার পর ডাক্তার সাপোজিটরি দিতে গিয়ে দেখে গর্তের মতো হয়ে গেছে। মাদ্রাসার হুজুরে বিকৃত কাজ করতে... ...বাকিটুকু পড়ুন

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

×