somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কথোপকথন-২ (টেলিফোনে)....

৩০ শে জানুয়ারি, ২০০৮ রাত ২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হ্যালো মিতু.. কেমন আছ?

-- ভাল। তুমি?

হুমম...

--থাক্‌... বলতে হবে না।
তুমি বলবে 'এইতো'...।

যদি বলি কষ্টে আছি?

-- কেন?

তুমি বুঝবে না।

-- বুঝি বা না বুঝি, তুমি
বলতে পারো নির্দ্বিধায়।
আমি কষ্ট দিতে জানি না,
তবে, কষ্ট পেতে পারি,
মেঘ হয়ে জমায়,
বৃষ্টি হয়ে ঝরায়,
সবার থেকে কষ্ট পেতে
ইচ্ছে এই ধরা'য়।
তাই তোমার কষ্টগুলো
দিতে পারো কি আমায়...?

দিলাম তবে,
তারপর, শুনি কি হবে?

-- কোন সুন্দর সকালে
দেখিবে চোখ মেলে,
তোমার চাঁপা কষ্টগুলো
গেছে হারিয়ে...
অজানা সুখের উষ্ণতা
শুষে নিয়েছে তোমার অশ্রু
ঘুমহীন রাত বিদায় নিয়ে
করেছে নতুন দিনের সূচনা।

কষ্টের কথা বাদ।
জীবনের কথা বলো...

-- আচ্ছা, স্বপ্নের কথা বলি তবে ...
'স্বপ্নের মাঝে বেঁধেছি ঘর,
স্বপ্নে বুনেছি আশা...'

'স্বপ্ন- শুধু স্বপ্ন জন্ম-লয়,
তোমার মাঝে সব সময়।
পৃথিবীর কঠিন বাস্তবতায়
এসব স্বপ্নেরা হারিয়ে যায়।'

-- তোমার প্রতি অনুরোধ
'ভুলে যাও ব্যথা,
বাস্তবতা সকল সময়,
কেননা স্বপ্নের জগৎ
চিরদিন'ই রয়।'

স্বপ্নের কথা বাদ।
জীবনের কথা বলি...
'ভালো লাগে সেসব সময়
যখন তুমি আর আমি
দু'জনে মিলে একজন
যেন একটা হলুদ ডানার পাখি।'

-- পাঁচ পাঁচটা বছরে
একটু ও বদলাওনি তুমি।
তোমাকে মনে পড়ে হুবহু সেই
নদীর মত যার মোহনা নেই,
কথা বলো এখনো
সেই কাব্য-কবিতার ভাষায়,
আর কোন কথা কি নেই?

'আমার যত কথা ছিল
বলেছি ঐ সন্ধ্যাতারা'কে
জেনেছে চার দেয়াল,
দেয়ালের টিকটিকি,
ঘরের কোণের মাকড়সা।
জানে আমার হাত
যে হাতে লিখেছি অজস্র কবিতা।
জানে আমার আঁখি
যেখানে বয়ে গেছে শ্রাবণ
সহস্র বছর ধরে।'
সে কি জানে...
যার জন্যে বলেছি সব
গেয়েছি গান যার তরে?

-- আচ্ছা,
কথাগুলো বলো নি কেন
ভোরের পাখিদের,
জানাও নি কেন রাত-জোনাকী'দের
কেন রেখেছ বন্দী করে
চার দেয়ালের ভিতরে...।

চলবে....


যারা কথোপকথন-১ পড়তে চান...এখানে ক্লিক করুন: Click This Link








সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০০৮ সকাল ৭:৫৯
১০টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যু্ক্তিসংগত ব্যাখ্যা চাই-১

লিখেছেন অপলক , ২০ শে মে, ২০২৬ রাত ৯:২৪




আমরা সবাই জানি ইসলাম ধর্মে, আত্মহত্যাকারীর পরিণতি অত্যন্ত ভয়াবহ। সহীহ বুখারীতে এসেছে, আল্লাহ তা'আলা বলেন, "আমার বান্দা নিজের জীবনের ব্যাপারে আমার আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তাই আমি তার ওপর... ...বাকিটুকু পড়ুন

মোল্লাতন্ত্র ধর্ষণ-হত্যা ও নারীর প্রতি সহিংসতা বন্ধের সমাধান নয়, বরং তা বৃদ্ধির একটি কারণ

লিখেছেন শ্রাবণধারা, ২১ শে মে, ২০২৬ সকাল ৮:৪২


সাত বছর বয়সের ছোট্ট শিশু রামিসাকে ধর্ষণ করে গলা কেটে হত্যার ঘটনার সমাধান হিসেবে, মোল্লাতন্ত্রের মুখপাত্র আহমাদুল্লাহ হুজুর পুরাতন এক ফতোয়া নিয়ে হাজির হয়েছেন। এইসব নৃশঃসতার মাত্রা কমিয়ে আনার একমাত্র... ...বাকিটুকু পড়ুন

বেজন্মা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২১ শে মে, ২০২৬ সকাল ১১:৪১


হু বেজন্মা কথা শুনার পর
আমি বিরক্ত মনে করতাম
কিন্তু বেজন্মা কথাটা সত্যই
স্রোতের মতো প্রমান হচ্ছে-
খুন ধর্ষণ করার পশুত্বকে
বলে ওঠে বেজন্মা ক্যান্সার;
ক্যান্সারের শেষপরিণতি মৃত্যু
তেমনী বেজন্মার হোক মৃত্যু-
চাই না এই বেজন্মাদের বাসস্থান
আসুন রুখে... ...বাকিটুকু পড়ুন

ভালো থাকো ছোট্ট মা এই অনিরাপদ শহরে

লিখেছেন সামিয়া, ২১ শে মে, ২০২৬ দুপুর ১:৫৫




মাঝে মাঝেই মনে হয়, পৃথিবীতে আমি যদি সত্যি কাউকে নিঃশর্ত ভালোবেসে থাকি, তবে সে আমার মেয়ে।
ওকে প্রথমবার কোলে নেয়ার দিনটার কথা আমাকে আবেগ প্রবণ করে তোলে ছোট্ট একটা উষ্ণ... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র কেন রামিসাদের রক্ষা করতে ব্যর্থ?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২১ শে মে, ২০২৬ বিকাল ৩:১০


সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো, আইনশৃঙ্খলা ব্যবস্থা এবং সামগ্রিক নাগরিক নিরাপত্তা নিয়ে যে গভীর ও দমবন্ধ করা উদ্বেগ তৈরি হয়েছে, তা কোনো কাল্পনিক ভীতি বা বিচ্ছিন্ন অনুভূতির বহিঃপ্রকাশ নয়।... ...বাকিটুকু পড়ুন

×