somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আন্দোলন এর বর্তমান অবস্থা নিয়ে কিছু কথা

০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শাহবাগ এর আন্দোলন যখন শুরু হয় তখন দেশের বাইরে ছিলাম। অনলাইনে যতটা সম্ভব যুক্ত থাকার চেষ্টা করতাম। যে মানুষ গুলো আমাদের স্বাধীনতা কে অস্বিকার করেছে, আমাদের মাবোন দের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে তাদের স্বাস্তির দাবিতে সোচ্চার ছিলাম, আছি, থাকব।
জামায়াতি অপপ্রচারে এ আন্দোলন কে না না ভাবে দলীয় করার কথা বলা হয়েছে শুরু থেকে। এখনও হচ্ছে। এদের নিষ্ঠুর আর মিথ্যাচার এ দেশ আজ বিভক্ত। তারা ধর্মের দোহাই দিয়ে এ আন্দোলন কে ইসলামের বিরুধ্যে চালানোর চেষ্টা সেই প্রথম থেকেই করে আসছে। আমরা শহর এ যারা থাকি বা কম বেশি ব্লগিং করি তারা হয়ত ব্যাপার গুলো সহজেই ধরতে পারছি, কিন্তু গ্রামের মফস্বলের সাধারন মানুষ তারা কিন্তু এসব জানতে পারছে না, সেখানে কিছু কাঠ মোল্লা আর জামায়াত এর লোকজন তাদের কে উল্টা পাল্টা বুঝিয়ে তাদের ধর্মিয় অনুভূতি তে আঘাত করছে, ব্যাবহার করছে তাদের ধর্মিয় মুল্যবোধের স্থানটি।
এ পরিস্থিতি তে আমাদের কি আরো বেশি সচেতন আরো বেশি কৌশলি হওয়া দরকার। পাড়ায় মহল্লায় এ আন্দোলনের সমর্থনে তৈরি করা দরকার সচেতন তরুন সমাজ যারা মানুষ এর মাঝে ছড়িয়ে পরবে তাদের কে সত্য টা জানাবে। এখানে আমাদের ভুলে গেলে চলবে না যে দেশের বৃহৎ রাজনৈতিক দল বি এন পি তাদের মদদ দিচ্ছে। আর শিবির জামায়াত খুবই সাংগঠনিক শক্তির একটি দল। তাদের বিরুধ্যে আমরা যখন দাড়িয়েছি তখন আমাদের কে হতে হবে আরও কৌশলি। আমরা যে জনসমর্থন নিয়ে এ আন্দোলন শুরু করেছিলাম তা কিছুটা কমেছে এ টা শিকার করতেই হবে। যে দেশ প্রেম এর আবেগ এ আমরা এ আন্দোলন শুরু করেছি তা আমাদের সব চেয়ে বড় শক্তি। আওয়ামিলীগ এ আন্দোলন কে সমর্থন করলেও তারা তাদেওর দুর্নিতী ব্যার্থতার দায়ভার গুলো কে হাল্কা করতে এ আন্দোলন কে ব্যাবহার করতে চাইছে তাই আমরা সরাসরি তাদের সমর্থনে থাকতে পারি না, ছাত্রলীগ এর যে অতীত কর্মকান্ড তাতে এ দলের সাথে জড়িয়ে জামায়ত সব পোস্ট দেয়া শুরু করেছে এ আন্দোলন কে জনবিচ্ছিন্ন করতে। তাহলে দেখা যাচ্ছে মাঠে শুধু আমরা। ঢাকা বা চট্টগ্রামের কথা বাদ দিলে আমরা যারা তার বাইরে ছোট শহর গুলোতে এ আন্দোলন কে চালিয়ে নিতে চেষ্টা করছি তারা কিন্তু সঙ্খ্যায় কিছুটা কম। দিনেরপর দিন শিবির এর ক্যাডারদের হুমকি ধামকি তে আমাদের কাজ করতে হচ্ছে। অহিংস আন্দোলন বলছি আমরা সেখানে যদি বেঘরে প্রান দিতে হয় ত এক সময় মারা যাওয়ার পর এক দল বলবে আমরা নাস্তিক আর এক দল টানবে তাদের দলের বলে।
আমরা চাইনা তা। আমরা স্লোগান দিচ্ছি একাত্তরের হাতিয়ার, গর্যে উঠুক আর একবার। সহিংসতা চাই না আমরা কিন্তু এ আন্দোলন কে বেগবান করে এর আসল উদ্দেশ্যের দিকে এগিয়ে যেতে চাই আরও বাস্তব সম্মত পদক্ষেপ। আশা করি যারা আন্দোলন এর সামনে আছেন তারা ব্যাপারটি নিয়ে অতি তাড়াতাড়ি ভাববেন।
জয় বাংলা
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

×