কাল সন্ধ্যার কথা, আমি বাকরুদ্ধ
০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অনেক দিন চুল কাটিনা। সন্ধ্যায় ঢুকলাম এক সেলুনে। ঢুকা মাত্র দৌড়াদৌড়ি শুরু। কিছুক্ষন পর থামল। আশপাশ এলাকা পুলিশে ভরে গেল। যে আমার চুল কাটছিল তার মুখ ভর্তি দাড়ি দেখে আমি হিন্দু বলে মনেই করতে পারিনি। বসার সময় সম্মান দেখিয়ে সালাম দিলে সালাম এর উত্তর ও নিল। জামায়াত শিবির এর ঝটিকা মিছিল আসছিল ঐদিকে যদিও জনগনের বাধার মুখে সরে গেছে তারা। তখন যে লোকটি চুল কাটছিল সে আমার ক্যামেরা দেখে ভেবেছে আমি সাংবাদিক। সে আমাকে বলল, "ভাই জান ৭১ আমার বয়স ছিল ১৫ র কিছু বেশি। পাকিস্তানী আর্মি গো চুল কাটতাম। হেরা মেলা মানুষ মারছে কিন্তু তাদের চুল কাটার কারনে আমাদের দিকে কখন বন্দুক তুলেনাই, নিজের জীবন আর পরিবার এর জীবন বাচাইতে ইচ্ছা না করলেও কাজ করতে হইছে, এ দেশের অনেকেই কি করছে নিজের চোখে দেখছি, কোন দিন অত রক্ত দেখে ভাত খাইতে পারি নাই। সে যাই হোক জীবন ত বাঁচছে। আর দেখেন এ স্বাধীন দেশে কাল আমার শালা র সেলুনে ঢুকে তারে রাস্তায় বাইর কইরা বাশ দিয়া মাথা ফাটায়া দিল শিবির এর পোলাপাইন।"
আমি তারে ভালমন্দ কিছু বলতে পারলাম না, শুধু বললাম দেখুন তারা করছে এ জন্য সব মুসলমান বা সব মানুষ দের অবিশ্বাস করবেন না। সে শুধু হাসল একটু পান খাওয়া লাল মুখে। আর বলল, "ভাইজান, বয়স ত কম হয় নাই, বুঝি" ।
সে বুঝলেও আমি বুঝলাম না তাকে কি দিয়ে বিশ্বাস বা নিরাপত্তা দেব।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই...
...বাকিটুকু পড়ুনআমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।...
...বাকিটুকু পড়ুনশীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ
তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন