একটা রাত কেটে গেলো। ঘুম এলো না
সকালের শুভ্রতা গায়ে মেখে,
মনটা কে একটু সরিয়ে নিলাম
ভাবলাম না আর না...
আর তোমার কথা ভেবে রাত জাগব না
আর কল্পনার জালবুনে, নিজেকে
জালের আষ্টেপৃষ্ঠে জড়াবনা ।
অধরা যা রা অধরাতেই মানায়
কল্পনা সেখানে রঙ বসায়,
মন সেখানে ক্যানভাস খুলে বসে ।
সিগারেট এর ধোঁয়া গুলো
যেন ক্যানভাসটা ধোয়াসায় সাজায়।
নিভেযাওয়া দেশলাইয়ের কাঠির মত,
আমি পরে রই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




