somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্মৃতির ঘ্রাণ

১৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চারদিকে গাড়ির হর্ন, অসঙ্খ্য মানুষের ভাবলেশহীন ছুটে চলা, এরই মাঝে দাড়িয়ে মাঝে মাঝে থমকে যাই। সবকিছু থেকেও বুকের ভেতর কোথায় যেন হাহাকার করছে বিশাল এক শূন্যতা।
চৈত্রের আকাশে কোন নি:সঙ্গ চিল যেমন পাক খায় তেমনি ইট পাথরের শহরে র অলি গলিতে অগুনিত মানুষের মাঝে আমিও যেন পাক খাচ্ছি একাকি। সেই চিল যেমন শিকারের আশায় ঘুরছে আমিও তেমনি কোন এক অজানা সুখের পিছে ছুটছি অবিরাম।
ক্লান্তিতে যখন চোখবুজে আসে তখন প্রতিদিনই ফিরে যাই সেই শৈশব কৈশরের ফেলে আসা ধুসর দিন গুলিতে। ছুটে বেড়াতে ইচ্ছে করে সুতো কাটা ঘুড়ির পিছে, শরীর ডুবিয়ে বসে থাকতে
ইচ্ছে করে শান্ত কোন দিঘির জলে বা নতুন পানিতে ভরে ওঠা বিলে।
এসব কথা ভাবতে ভাবতেই দিন, সপ্তাহ, মাস বা বছর কেটে যায়। ফিরে পাওয়ার আশাগুলো ও কেমন ফিকে হতে হতে মিলিয়ে যেতে বসেছে। এর মাঝেই হঠাৎ সেদিন কোন এক কাজের জন্য যেতে হল এমন এক স্মৃতি ঘেরা যায়গায়।
সোনাতলা পিটি আই। প্রাথমিক শিক্ষক দের প্রশিক্ষণের ইন্সটিটিউট। পাশ দিয়ে বয়ে যাওয়া বিলের উপর ছায়া ঘেরা একটি শান্ত ক্যাম্পাস। এর সাথেই আমার বাড়ি হওয়ায় শৈশব কৈশর সবই কেটেছে এর মাঠে। এর বড় বড় শতবর্ষী গাছ গুলোতে লুকিয়ে ছিল সেসময়ে র ভয়, অনুভূতি আর রহস্য।
সেদিন যখন এর গেট পেরিয়ে ভেতরে ঢুকলাম তখনই কোথা থেকে যেন এক
দমক জমে থাকা ঘ্রাণ আমার নাকে এসে লাগল। চোখ বুজে ফেলেছিলাম কিছুক্ষণের জন্য। অনুভব করছিলাম হৃদয়ের সমস্ত অনুভূতি দিয়ে। চোখ মেলে দেখছিলাম বসন্তের প্রথম হাওয়ায় ঝরে পরা শুকনো পাতা গুলো ঠিক আগের মতই আছে। আর সেই পুরনো ঘ্রাণ।
যে ঘ্রাণের সাথে মিশে আছে ফেলে আসা সোনালী শৈশব। ইচ্ছে করেছিল সেই ঘাসের মাঠে শরীর এলিয়ে দিয়ে চেয়ে থাকি আকাশের দিকে। সমস্ত অস্ত্বিত্ব দিয়ে আমি অনুভব করতে চেয়েছি আমার শিকর কে। পুরোন দালানের কোনায় কোনায় জমে থাকা পুরোন ঘ্রাণ যেন স্মৃতি হয়ে জমে আছে প্রতিটি ধুলোর পরতে পরতে।
সুখ কি তাহলে এই? বুক ভরে স্মৃতির
ঘ্রাণ নেয়া?
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

×