somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বোবা দুপুর

২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাদা মেঘ গুলো উড়ে যাচ্ছে শব্দহীন। জানালার গ্রীল এর ফাক দিয়ে তাকিয়ে আছি আনমনে। মাঝে মাঝে ঝড়ে পরা পাতার শব্দ বা চালের নিচের বাশের তৈরি ছাদ বেয়ে দৌড়ে যাওয়া কোন প্রানীর খচমচ আওয়াজ। মেঘ গুলো কোথায় যাচ্ছে তা দেখার শাধ জাগছে না। যাচ্ছে হয়তবা কোথাও অন্যকারো জানালার ফাকদিয়ে দেখা আকাশে। দুটো বড় করাই গাছ ছিল জানালা থেকে একটু দূরে ডান দিকে একটি পুরোন দেয়াল ঘেঁষে। এত বড় ছিল যে তার মগডাল কে মনে হত আকাশ ফুরে বেড়িয়ে যাবে। ডাল পালায় বেয়ারা ভাবে বেড়ে উঠেছিল শতবর্ষ ধরে।
নেই আর গাছ দুটো । জানালার ফাকের আকাশ তাই আজ অনেক বড় লাগছে। জায়গাটিও কেমন ন্যাড়া হয়ে গেছে। দুটো শালিক কেমন যেন ঝগড়া করতে করতে জানালার পাশ দিয়ে উড়ে গেল। মানুষের মত ওরাও যেন আজ ঝগড়া ছাড়া থাকতে পারে না। ও হ্যাঁ সেই গাছ দুটো তে অনেক গুলো পাখির বাসা ছিল। দুটো পেঁচা ছিল। রাতে ওদের ডানা ঝাপটানি আর চিৎকারে রাত গুলো কেমন রহস্য ঘেরা হয়ে উঠত। বিকালের দিকে ওরা দুটো ডালে পাশাপাশি বসে থাকত। মাঝে মাঝে এদিক ওদিক তাকাত। অনেক দিন ওদের চোখে চোখ পরেছে আমার। কি নিস্পলক ভাবলেশহীন চাহুনী। এমনি ভয় এর এক রেশ চলে আসত মনের মাঝে। ওদুটোকে ত ঝগড়া করতে দেখিনি। শীতের পরপরই গাছ দুটির কোন এক গহীন ডালে বসে কোকিল ডাকত। তন্য তন্য করে খুঁজেও ওদের যখন দেখা মিলত না তখন ওরা যেন আরও মজা পেয়ে ডাকা শুরু করত আবার হুট করে ডাকা বন্ধ করে দিত। তখন ওদের খোঁজ পেতে আমরা ডাকতে শুরু করতাম, সঙ্গীর আশায় ও আবার ডাকত। নিস্তব্ধ দুপুরে ওদের ডাকে প্রকৃতি যেন নিজ থেকেই হেসে উঠত বসন্ত আগমনী বার্তায়। আর তা উপলব্ধি করতাম। সেই উপলব্ধি টা যেন হারিয়ে গেছে। কাঠঠোকরা একটা কোকিলের আওয়াজ শোনার কিছুদিনের মাঝেই হাজির হত। কোন এক নতুন ডালে সারাদিন ঠক ঠক করে নিরলশ ঠুকরে যেত। কয়েকদিনের মাথায় দুটো এসে সংসার পাতত। গাছ দুটোত নেই, ওরা কি নতুন বাসা খুঁজে পেয়েছে?? যাহ কি ভাবছি, প্রায় দশ বছর পর দুপুরে আজ চেয়ে আছি এই জানালা দিয়ে। ওরা কি বেঁচে আছে এতদিনে?
দশ বছর? এত তারাতারি? কেমন যেন মনে হচ্ছে। গালে হাত দিলাম। খোচা খোচা দাঁড়ি, পেছনে থাকা বই এর আলমারিতে মুখটী দেখতে চাইলাম, কেমন যেন যৌবনের ছাপ আছে। দশ বছর আগে এমন ছিল না, দরজা জানালা বন্ধ করে লুকিয়ে অল্প কয়টি দাঁড়ি গোফ শেভ করতাম। আচ্ছা তখন কি এমন যৌবনের কথা ভাবতাম? যখন আমার কথা সবাই শুনবে, আমার কথার মূল্যায়ন করবে, ওবাজারের বড় সেলুনে গিয়ে চুলের অন্য ছাট দেব তখন কেউ মানা করবে না, ফুল হাতা শার্ট এর হাতা ভাজ করে রাখব নির্দিধায়, শার্টে এর বোতাম খুলে রাখব উপরের দুটো, সিগারেত ও থাকতে পারে ঠোঁটে...... হ্যাঁ এইত সে সময়।
শার্টের দুটো বোতাম কেন সবগুলো বোতাম খুলে ঘুরলেও কেউ কিছু বলে না। কালো চশমা এখন চোখেও থাকে বুকেও থাকে হ্যা এইত সেই সময় যা আরাধ্য ছিল। তাহলে কেন এত আক্ষেপ হচ্ছে এ নিশ্চুপ দুপুরে? আকাশের মেঘ গুলো যেন আগের মত নেই। আগে কথা বলা যেত ওদের সাথে এখন কেমন যেন ওরা পর পর ভাবতে শুরু করেছে। একি এ দশ বছরের অভিমান? এতদিন আমার উপরে ত একই আকাশ ছিল যদিও অন্যখানে। তারপরও এ জানালা দিয়ে দেখা একটুরো আকাশ যেন ছিল শুধুই আমার। আমিও যেন সেই আকাশ আর আকাশে ভেঁসে বেরানো মেঘের ছিলাম। ছিলাম বলছি কেন? এখনও ত আছি।
মেঘ গুলো যেন ভেংচি কেটে উড়ে গেল। অভিমান এ নিশ্চিত অভিমান। কি করে এ অভিমান ভাঙ্গাতে হয়?
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:০৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

×