somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোঃ মহিবুল ইসলাম (ফারুক)
ভীষণ অন্তর্মুখী মানুষ। সনদ আছে শিক্ষা নেই। লিখতে গেলে বানানের ভয়ে বেশি দূর যেতে পারি না, তবুও মনের বুদবুদ উগড়ে দিতে না পারলে অস্বস্তিতে ভোগি। অস্বস্তি তাড়াতে ভুল বানানেও বিক্ষিপ্ত কিছু কথা বলে যাই! যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় কেবল তাদের জন্যে।

নামের সাথে হাজী বা আলহাজ্ব বিশেষন লাগানো একটি ভ্রান্তিমুলক প্রচলন!

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নামের সাথে হাজী বা আলহাজ্ব বিশেষন লাগানো একটি ভ্রান্তিমুলক প্রচলন!
::::::::::

হা হা হা… নামাজ পড়লে নামাজী, হজ্জ করলে হাজী, কাজ করলে কাজী কিংবা খারাপ কিছু করলে পাজী বললে অত্যুক্তি হয় না তবে ইত্যাদি বিশেষন নামের সাথে লেপ্টে দেবার কোন ধর্মীয় তাৎপর্য নেই বরং ইহা এক প্রকার অন্যায্য বা ভুল প্রেক্টিস! পৃথিবীর আর কোন মুসলিম দেশের নাগরিকদের মাঝে 'হজ্জ করলে হাজী বা আলহাজ্জ' লাগানোর এমন প্রচলন আছে কিনা আমার জানা নাই তবে এদেশে তা খুব প্রবল। আজব প্রবণতা!

প্রসঙ্গত উল্লেখ্য, এক সময় এ অঞ্চলে যখন হিন্দু জমিদারগণের ডমিনেন্সী ছিল তখন দলিল-দস্তাবেজে হিন্দু-মুলিম নির্বিশেষ নামের আগে "শ্রী" লাগিয়ে দেয়া হত এবং তখন মুসলিম নামকে আলাদা করে দেখানোর জন্য (তদানীন্তন সময়ের বিশেষ বাস্তবতায়) মুসলিম নামের আগে মোহাম্মদ লাগানোর প্রচলন ঘটেছিল। কিন্তু স্বাভাবিক পরিস্থিতিতে পৃথিবীর আর কোন মুসলিম দেশে এই প্রচলন নেই। আজকের বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে অর্থহীন হলেও অধিকাংশ মানুষ ঐ প্রচলনের সংস্কৃতি ভাঙ্গতে পারেনি! এ আমাদের দীনতা; অজ্ঞতার দলিল!

এক সময় এ দেশ থেকে হজ্জ করা খুব কঠিন ছিল। গ্রামের পর গ্রাম খুঁজলে একজন হজ্জ করা লোখ পাওয়া যেত না। সেই সময়ে যিনি হজ্জ করেছেন তাকে শ্রদ্ধাবশত আলাদাভাবে চিহ্নিত করতে আশেপাশের লোকজন হয়ত এমন সম্বোধন রীতি চালু করে। এখনতো তা অর্থহীন। কেননা এখন হজ্জ করা লোকের অভাব নেই। বর্তমানে হাজী বা আলহাজ্ব লাগানোটা এক ধরণের ফ্যাশন হয়ে দাড়িয়েছে। এবং সেটা অন্যরা করে না বরং হজ্ব করা ব্যাক্তি স্ব উদ্যোগেই তা করে থাকেন! এটি লোক দেখানোর মানসীকতা প্রসুত যা ইসলামে 'রিয়া' নামে অভিহিত এবং এই 'রিয়া' ইসলামী নৈতিকতায় একটি মারাত্মক পাপের কাজ যাহা শিরকের সাথে তুলনীয় যা ইসলমী নৈতিকতায় গর্হিত অপরাধও বটে! হজ্জ একটি ফরজ ইবাদাত; কোন ইবাদাত করে 'করেছি' বলে নিজে থেকে সাইনবোর্ড লাগিয়ে দেয়া কতটা হাস্যকর তা ভেবে দেখুন! হজ্ব করতে প্রচুর অর্থ লাগে। এই গরীব দেশে হাজী লিখে প্রকারান্তরে নিজের আর্থিক সামর্থকেই ফলাও করা হয়! নামাজ পড়লেও "নামাজি"তো কেউ লিখেন না !

কয়েক বছর আগে আমি হজ্জ থেকে আসার পর কেউ কেউ হাজী ডাকতে শুরু করে, আমি পশ্রয় না দিয়ে তাদেরকে যুক্তি দিয়ে বুঝানোতে অনেকেই যেন আকাশ থেকে পরেন কিন্তু ঠিকই শেষ পর্যন্ত বুঝতে পেরে নিবৃত্ত হয়েছেন। হ্যাঁ, যিনি হজ্জ করেন তিনি যদি ফোটানীর নেশায় নিজেই নামের সাথে হাজী বা আলহাজ্ব লাগিয়ে দেন তবে তাকে বুঝাবে কে? কেউ সজ্ঞানে এমন করলে তারতো হজ্জের পূণ্যের চেয়ে পাপের বোঝাটাই ভারী হবার কথা।

মূল কথা হজ্ব নামক ইবাদাত পালনের পর নামের সাথে 'হাজী' বা 'আলহাজ্ব' শব্দ লাগিয়ে দেয়া একটি ভ্রান্তিমুলক প্রচলন; ইসলামে এর কোন অবকাশ নেই। এটি ধর্মের নামে অধর্ম; ভণ্ডামী!!
::::::::
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

×