খুব ভোরে অফিসে দৌড়াতে হ্য় বলে একটু তাড়তাড়ি শুয়ে পড়ি আমি। কাল রাতেও শুয়ে পড়েছিলাম। রাত সাড়ে এগারটার দিকে মোবাইল বেজে উঠলো। প্রথমে একটা মিস কল। তারপর পুরা বাজলো । ফোন ধরে বললাম, হ্যালো ।
ওপাশ থেকে ভাংগা গলায় একজন বললো, বাবা আমি তোকে কিছু কথা বলব একটু সময় করে শুনবি ?
-- কে বলছেন আপনি?
-- আমি কে তোকে বলব, তবে এখনই না। আমি কে শুনলে তো তুই পাগল হয়ে যাবি। তোকে এখন কোরান থেকে কিছু তেলাওয়াত করে শুনাবো তারপর কথা বলব, শুনবি?
-- আমি এখনতো ঘুমাচ্ছি । ঘুমের সময় কি কেউ কোরআন শুনে? আর আমার ফোন নম্বর কিভাবে পেলেন?
--ফোন নম্বর কোথায় পেয়েছি বলব, আগে আমার কিছু কথা শোন।
-- আপনি কোথা থেকে বলছেন?
-- শাহ বাবার মাজার থেকে।
--এটা কোথায়?
-- দিনাজপুরের গোদাবারি।
--ও। আমি কোথায় থাকি আপনি জানেন?
-- না। তুই ই বল।
-- আপনি আমাকে তুই তুই করছেন কেন?
-- এইভাবে কথা বলিস না। বেয়াদপি করলে তোর বিপদ হবে।
এই পর্যায়ে আমার মাথা গরম হয়ে গেল। বুঝে গেলাম কোন ভন্ড বাবা তার শিকার খুঁজছে। বললাম,
-- এই ব্যাটা ভাল হয়ে যা। ভন্ডামি ছাড়। পাঁচ ওয়াক্ত নামাজ পড়। কোরআন পড়। মানুষরে ঠকানো ছাড়।
--এই .. এই বেয়াদপি করিস না...
--চুপ ব্যাটা ভন্ড.. একেবারে হাড্ডি ভেংগে দেব।
ব্যাটা এই পর্যায়ে ফোনের লাইন কেটে দিল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





