ফাঁসি, ফাঁসি, ফাঁসি চাই . . . . .
-------------------------------------
বন্ধু তুমি শাহবাগের মোড়ে দাড়িয়ে উচ্চস্বরে বলছো ফাঁসি চাই, তাতে আমার কোন দুঃখ নাই। কিন্তু তুমি কি একবার চিন্তা করেছো, তোমার আদরের ছোট ভাইটির কথা ? যে ৪-৫ বছর বয়সে ফাঁসি ফাঁসি বলে চিৎকার করতে শিখেছে তার কথা । মানুষের মৃত্যু নিয়ে অট্টহাসি আর আনন্দ দিতে পারে এটা কোন সভ্যতা ? এটা তার শিশু মনে কােন ধরনের ইফেক্ট পড়তে পারে একবারও কি ভেবে দেখেছো ?
ছোটবেলায় মানুষের ব্রেন সার্কিটগুলি স্থায়ীভাবে বদলে যায় দৃশ্যমান কোন শক্ত ঘটনার প্রতিফলনের জন্য। তাই তুমি তোমার ছোট ভাইবোনের কিংবা প্রিয় সন্তানের জন্য কোন ধরনরে সার্কিট মাথার মধ্যে রাখবে তা তোমার দায়িত্ব। হতে পারে ফাঁসির দাবিটা তোমার জন্য বুমেরুং ।
বিচারের আগে “ফাঁসি চা্ই” কথাটা কতটা নীতিগত ভূল তা অামি বলবো না। আমি জানতে চাইনা ভবিষৎ প্রজন্মের জন্য আমরা কি বার্তা রেখে গেলাম ? শুধু বলতে চাই ইতিহাসেরও ইতিহাস থাকে। আমরাই তো ইতিহাস তৈরী করি। সন্দেহ নেই আজকের ঘটনা আগামির ইতিহাস।

সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




