somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুঘল আধিপত্য রোধে এক অপ্রতিরোধ্য নারী: বীরাঙ্গনা চাঁদ সুলতানা

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে যে কয়জন মহীয়সী নারী কর্মদক্ষতা, যোগ্যতা, মেধা পরিশ্রম ও চারিএিক গুণাবলীর দ্বারা ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছেন তাদের মধ্যে দাক্ষিণাত্যের আহমদনগর রাজ্যের চাঁদ সুলতানা অন্যতম। ষোড়শ শতাব্দীর দাক্ষিণাত্যের(দক্ষিণ ভারত) আহমদনগর রাজ্যের স্বাধীন সুলতান হুসাইন নিজাম শাহের(১৫৫৩-৬৫ খ্রিঃ) কন্যা ছিলেন তিনি। ঐতিহাসিকদের অনেকে তাঁকে 'চাঁদরানী' , 'চাঁদবিবি' , ও 'মহীয়সী চাঁদ' , বলে অভিহিত করেছেন। বৈবাহিক সূএে তিনি বিজাপুরের স্বাধীন শাসক প্রথম আলী আদিল শাহের(১৫৫৮-১৫৮০) পত্নী ছিলেন।

চাঁদবিবির জন্ম ১৫৫০ খ্রিস্টাব্দে। ১৪ বছর বয়সে ১৫৬৪ খ্রিস্টাব্দে আদিল শাহের সাথে তাঁর বিবাহ হয়। শাসনকার্য পরিচালনায় সাহায্য ছাড়াও তিনি কয়েকটি যুদ্ধে স্বামীর সাথে সক্রিয় অংশগ্রহন করেন। অশ্বারোহন, যুদ্ধাস্র ব্যবহার ও সৈন্যবাহিনী পরিচালনায় অসাধারণ দক্ষতা ছিল।

আদিল শাহ ১৫৮০ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করলে তার কোন পুএ না থাকায় ৯ বছর বয়স্ক ভ্রাতুষ্পুএ ইব্রাহিল আদিল শাহকে সিংহাসনে বসানো হয় এবং চাঁদবিবি অভিভাবকরূপে শাসনকার্য পরিচালনা করতে থাকেন। ১৫৯৫ খ্রিস্টাব্দে তিনি আহমদনগর রাজ্যের নাবালক সুলতান ভ্রাতুষ্পুএ বুরহান নিজাম শাহের অভিভাবিকা হন। এই সময় মুঘল সম্রাট আকবর আহমদনগর রাজ্য আক্রমনের পরিকল্পনা করেন। চাঁদবিবি আহমদনগর রাজ্যের শাসনভার নিজ হস্তে গ্রহন করেন এবং মুঘলদের আক্রমনের মোকাবিলা করতে প্রস্তুতি নেন। ১৫৯৬ খ্রিস্টাব্দের ২০ ফেব্রুয়ারী মুঘল বাহিনী শাহজাদা মুরাদের নেতৃত্বে আহমদনগর আক্রমন করে। এ অবস্থায় চাঁদবিবি বর্ম পরিধান করে তরবারি হাতে সৈন্য পরিচালনা করেন, শহরের এক প্রান্ত হতে অন্য প্রান্তে দ্রুত গমন করেন, দুর্গ প্রাচীরে দাড়িয়ে সৈন্যদের উৎসাহিত করেন এবং সৈন্যবাহিনীকে প্রয়োজনীয় নির্দেশ দেন। মাথার ওড়না উড়িয়ে তিনি সৈন্যদের কামান বসানোর নির্দেশ দেন। রাএিকালেও তিনি সৈন্যদের মধ্যে ঘুরেঘুরে প্রতিরোধব্যবস্তা নিয়ন্ত্রন করেন।

দীর্ঘ ৩ মাস অবরোধের পরও মুঘল বাহিনী আহমদনগর দখলে ব্যর্থ হয় এবং ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। মুঘল সেনাপতি শাহাজাদা মুরাদ সন্ধির প্রস্তাব পাঠালে প্রথমে চাঁদবিবি তা প্রত্যাখান করলেও পরে সন্ধি করেন। আহমদনগরবাসী চাদবিবির অসামান্য সাহসিকতা, রণনৈপুণ্য এবং শৌর্য-বীর্যের স্বীকৃতিস্বরূপ তাঁকে 'চাঁদসুলতানা' উপাধিতে ভূষিত করেন।

১৫৯৯ খ্রিস্টাব্দে মুঘল বাহিনী আহমদনগর দখলের মানসে পুনরায় বিশাল সৈন্যবহরসহ আক্রমন করলে চাঁদসুলতানা আহমদনগর রক্ষায় এগিয়ে আসেন। তিনি বিশাল মুঘল সেনাবাহিনী ও আহমদনগরের সীমিত সেনাবাহিনীর কথা চিন্তা করে সুলতান বাহাদুর নিজাম শাহ সহ অমাত্যবর্গকে মুঘল বাহির কাছে আত্বসমর্পনের পরামর্শ দেন। এই সময় খোজা হামিদ খান নামক দুর্গ অফিসার তাঁর কথার প্রতিবাদ করে যুদ্ধ করার প্রত্যয় ঘোষনা করেন। চাঁদ সুলতানা নিজের ও সুলতানসহ দুর্গের নিরাপওার কথা ভেবে সন্ধির চেষ্টা করলে হামিদ খান রাস্তায় বেরিয়ে জনসম্মুখে ঘোষণা করেন যে, চাঁদ সুলতানা আসিরগড় দুর্গ প্রদানের বিনিময়ে মুঘলদের সাথে সন্ধি করেছে। এই কথা শুনে অকৃতজ্ঞ দাক্ষিণাত্যবাসী হামিদ খানের নেতৃত্বে জোরপূর্বক চাঁদ সুলতানার কক্ষে প্রবেশ করে তাঁকে হত্যা করে। তবে কোন কোন ঐতিহাসিকের মতে চাঁদ সুলতানা বিষপানে আত্নহত্যা করেছিলেন।

বীরাঙ্গানা চাঁদ সুলতানা অসীম বীরত্ব, নির্ভীকতা এবং যুদ্ধ কৌশলের মাধ্যমে পরাক্রমাশালী মুঘল সম্রাট আকবরের বিরুদ্ধে আহমদনগরের যে প্রতিরোধের প্রাচীর গড়েছিলেন তা মধ্যযুগের ভারতের ইতিহাসে এক বিস্ময়কর ঘটনা। চাঁদ সুলতানা বুদ্ধিমওা, বীরত্ব, সাহসিকতা, প্রশাসনিক দক্ষতা, দেশপ্রেম এবং চারিএিক উজ্জলতার মাধ্যমে সকল যুগের নারীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন।
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩০
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×