somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যাচেলর লাইফ

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

–_- ব্যাচেলর লাইফ –_–
১.[/sb উপর দিয়ে যতই ফিটফাট থাকুন না কেন,
প্রত্যেক
ব্যাচেলরের বিছানার উপর দেখবেন,
লুঙ্গি গোল
করে পড়া আছে।লুঙ্গি চেন্জ করে প্যান্ট পড়ার পর,
লুঙ্গি গুছিয়ে রাখার মত পর্যাপ্ত সময়
ব্যাচেলরদের
হাতে থাকে না! তাছাড়া,
আরেকটা সুবিধা হচ্ছে,
বাইরে থেকে এসেই আবার সেই "গোল করা" লুঙ্গির ভিতর
ঢুকে পড়া যায়! ইটস সিম্পল!

২. ব্যাচেলর সাহেবদের শার্ট, টিশার্ট
থাকবে ঝকঝকে।
কিন্তু প্যান্ট!
একমাস ধরে একই জিন্স প্যান্টের উপর অত্যাচার চলে।
দুর্গন্ধ সৃষ্টি হলে, সেন্ট
মারলে ঝামেলা শেষ।
দারুণ!

৩. ধরুন, মেস বা হোস্টেলের একজনের
ভাইভা আছে কিংবা "বালিকাবন্ধু"র সাথে ১ম সাক্ষাত
করতে যাবেন! ব্যাস, ধার করার হিড়িক
পড়ে যাবে। নিজের
ভালো ড্রেস থাকা সত্বেও অমুকের প্যান্ট,
তমুকের শার্ট,
আরেকজনের সু ধার করে নিয়ে যাবেনই।

৪. মেসে যদি বুয়া না আসে, সেদিন লঙ্কাকান্ড
হয়।
নিজেরাই তখন কুক। কেউ হয়ত পেঁয়াজ
কাটতে গিয়ে চোখের
জলে বুক ভাসাবেন, আরেকজন আলু
কাটতে গিয়ে নিজের আঙ্গুল কাটবেন, আরেকজন হয়ত গরম
পাতিলে হাত পূড়বেন।
অবশেষে যুদ্ধ জয়। স্বাদ যেমনই হোক, সবাই
বলবে, উফফ
দারুণ হইছে।

৫. পত্রিকা নিয়ে কারো মাথাব্যাথা নেই। কিন্তু একজন
পত্রিকা পড়া শুরু করলে সবার তখন আগ্রহ
বেড়ে যায়।
টানাটানি শুরু হয়।

৬. বাইরে থেকে কেউ মেসে/
হোস্টেলে আসলে খুবই অবাক হবেন। রাত বারোটার পর, কিসের যেন গুণগুণ
শব্দ! খেয়াল
করলে দেখা যাবে, সবার কানে মোবাইল ফোন।
যদি রুমমেটদের গুণগুণানির অভ্যাস না থাকে,
তবে রুমের
"রোমান্টিক বেচারা"কে অনেক কষ্ট করতে হয়। প্রচন্ড
শীতেও মোবাইল
কানে নিয়ে ছাদে কিংবা বারান্দায়
চলে যেতে হয়! আহ! কষ্ট!

৭. মেসে/ হোস্টেলে লাইট অফ করা নিয়ে কমন
ঝামেলা বাধে, ঝগড়াও হয়। কেউ হয়ত তারাতারি ঘুমিয়ে যান।
লাইট জালানো থাকলে তার ঘুম আসে না।
রুমমেটের গভীর
রাত পর্যন্ত জেগে থাকার অভ্যাস। কি আর
করা!

৮. মহামতি ব্যাচেলররা টাকা ধার করতে অসাধারণ দক্ষ।
"দোস্ত! খুব ইমার্জেন্ছী। ১০০ টাকা দে।
আগামীকালকে দিয়ে দেব।"
ধারকারী এবং ধারদাতা উভয়েই
জানেন, এই আগামীকাল হয়ত ১৫ দিনেও
আসবে না। তবুও ধার দিতে হয়।

৯. একজনের হয়ত বার্থডে। সবাই তাকে বাঁশ
দেওয়ার
চেষ্টা করবে। "দোস্ত! তোর বার্থডে পার্টির
আশায়,
সারা বছর ওয়েট করি। খাওয়া, খাওয়া।"

১০. যদি কেউ কোন বিপদে পড়ে, এক্সিডেন্টের
শিকার হয়
কিংবা কারো আত্মীয় স্বজন মারা যায়,
সহপাঠিদের মাঝেও
নেমে আসে শোকের ছায়া।
হাসি কান্না আনন্দ বেদনা ঝগড়া খুনসুটি নিয়েই ব্যাচেলরদের
মেস/ হোস্টেল জীবন। একটা সময় এই জীবনের
সমাপ্তি ঘটে। কিন্তু সুমধুর
স্মৃতি গুলো কি ভোলা যায....
সত্যিই জীবনের
এক মধুরতম সময় এই ব্যাচেলর লাইফ...
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:২৫
৭টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×