যেখানে ভুলিবে মন, হৃদয়ের আস্ফলন!!
আলো আধা আর গোধূলির লগন!!
উদাস উদার আর প্রভাত কথন।
কত শত রাত্রি রহিয়াছে গোপন
সে কথা জানে হয়ত শুধু আম্র কানন!
টলমলে রোদে জাগিতেছে সবে,
নির্জনে নিরালায় করেই স্মরণ!!
রোদে শুকায় জলের ফোঁটা
জানেনা কেহ!!
অনেক রহিয়াছে বাকি
ফুরিবে সেকি, সাগর সম।
বৈশাখ টান টান, বৃষ্টি কথন
গোধূলির তানে আনমনা মন,
আড়ি চোখে ছিল আকাশ দর্শন।
সেদিন লেগেছিল প্রথম চুম্বনের দহন!!
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



