তাবৎ দুনিয়া ঘুমের আচ্ছন্ন,
জেগে আছি আমি, এক পৃথিবী কল্পনায় ভরা দু'চোখ।
হৃদয়ের কত কথা বলে যাই একা
বিভোর হয়ে রই তোমার বিষাক্ত মায়ায়।
ডুবে আছি নেশার মত
তোমার অদ্ভুত ভালোবাসায়।
মরীচিকার মত ভাগ্য রেখা
মরুর বুকে, খোঁজে মেরুরেখা.....
প্রথম সে পথে
দুরুদুরু বুকে, গুটি গুটি পায়ে
অনির্ভর ওষ্ঠাগতপ্রাণ
সে এক ভিন্ন এক পথ চলা
অচেনা পথে.....
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৮ বিকাল ৩:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



