স্ত্রী বলে কথা!

১৬ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিমানের পরিচালকের (প্রশাসন) স্ত্রী যাবেন কলকাতায়, কিন্তু উড়োজাহাজে আসন খালি নেই। তাই ফ্লাইট থেকে কর্তব্যরত ক্রুকে নামিয়ে দিয়ে তাঁর আসনে পরিচালকের স্ত্রীর বসার ব্যবস্থা করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
গতকাল রাত আটটা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের কলকাতা ফ্লাইট (বিজি-০৯৩) ঢাকা ছেড়ে যায়। দুই ককপিট ক্রু ও তিন কেবিন ক্রু নির্দিষ্ট সময়ে উড়োজাহাজে হাজির হন। কিন্তু শেষ মুহূর্তে বিমানের পরিচালক রাজপতি সরকার ও তাঁর স্ত্রী স্বপ্না রানী সাহা কলকাতায় যাওয়ার জন্য বিমানবন্দরে আসেন। পরিচালকের জন্য একটি আসনের ব্যবস্থা করা গেলেও যাত্রী ভর্তি থাকায় তাঁর স্ত্রীর জন্য আসন পাওয়া যায়নি। এ অবস্থায় একজন কেবিন ক্রুকে নামিয়ে দিয়ে ওই আসনটি পরিচালকের স্ত্রীর জন্য বরাদ্দ করা হয়। ফলে প্রয়োজনের তুলনায় একজন কম কেবিন ক্রু নিয়েই ফ্লাইটটি ঢাকা ছেড়ে যায়।
(সূত্র: দৈনিক প্রথম আলো, ১৬ সেপ্টেম্বর, ২০১১)
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;...
...বাকিটুকু পড়ুন