somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রেমের ফাঁদ পাতা ভুবনে আসামীরা করিও না প্রেম

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ৯:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রেম ছিল আসামীর মনে, কিন্তু প্রেম ছিল না তার প্রেমিকার মনে। থাকবেই বা কী করে, এমনিতেই মেয়েদের মন বোঝা বড় দায়, তার ওপর আবার সেখানে প্রেম খোঁজাটা কী চাট্টি খানি কথা। আর তাই তো, জেলখানায় বসে গাইছে গান এক প্রেমিক (অবশ্য আসামী), ‘প্রেম তুমি কী বড় তা জানতে ইচ্ছে করে...’।
ঘটনাটি হল, টানা কয়েক মাস মুঠোফোনে প্রেম। অতঃপর পালিয়ে যাওয়ার প্রস্তুতি। দিনক্ষণও ঠিক। প্রেমিকের কথামতো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে চলে এলেন প্রেমিকা। কিন্তু বেচারা প্রেমিক তাঁর এত দিনের প্রেমিকার হাতেই হলেন গ্রেপ্তার।
অভিনব কায়দায় আসামি গ্রেপ্তারের এ ঘটনা ঘটেছে গত রোববার। আসামির নাম সুজন মিয়া (২৮)। তিনি একটি হত্যা মামলার প্রধান আসামি। এত দিন পলাতক ছিলেন।
কেন্দুয়া থানার পুলিশ জানায়, গত বছরের আগস্টে কেন্দুয়ার ভরাপাড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে হারুনুর রশীদ (২১) খুন হন। এ ঘটনায় তাঁর বাবা দুলাল মিয়া বাদী হয়ে একই গ্রামের সুজন মিয়াকে প্রধান আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন। সেই থেকে সুজন পলাতক। পুলিশ অনেক চেষ্টা করেও তাঁকে গ্রেপ্তার করতে পারেনি। একপর্যায়ে পুলিশ সুজনের মোবাইল নম্বর সংগ্রহ করে তাঁকে প্রেমের ফাঁদে ফেলে। প্রেমের সেই ফাঁদ পাতা ভুবনে ধরা খেয়ে সুজন এখন কারাগারে।
রোববার বিকেলে কিশোরগঞ্জ জেলা সদর থেকে সুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) অভিরঞ্জন দেব জানান, আসামি সুজন ঘটনার পর থেকে পলাতক ছিলেন। তাঁকে ধরার জন্য অনেক চেষ্টা করা হয়েছে। এতে কাজ না হওয়ায় অবশেষে প্রেমের ফাঁদ ফেলা হয়।
খবর: ০৪ মার্চ, দৈনিক প্রথম আলো
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

×