
চৈত্র কাঁপে আগুন রাগে-ভর দুপুর
চৈতালি ঝড় কড়া নাড়ে-মেঘ নূপুর,
আগুন হাওয়া যায় উড়ে-সব পুড়ে
একলা বিকেল আয় কাছে-হুড়মুড়ে।
পুঞ্জমেঘে ভাসাই তরী-আকাশ দ্বীপে
অঞ্জলিদ্বয় দেই পেতে-আয় ঝেপে,
যা উড়ে সব ধূলিকণা-গগণ কোণে
তপ্তরোদে ঠায় দাঁড়িয়ে-ডাকি প্রাণপণে।
হঠাৎ বায়ু ঝাপটে ধরে-বেলাশেষে
প্রাংশুমেঘের পতনধ্বনি-ঝড় উন্মেষে।
(মাহমুদুল হাসান ইমরোজ)
২৮/০৩/২০১৬
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


