somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অভিনব: রাজনীতিতে শিশুকে ব্যবহার

২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনৈতিক স্বার্থে সিলেটে মহানগরীতে স্কুলে যাওয়া ও খেলাধুলা করার বয়সে কোমলমতি শিশুদের দিয়ে মিছিল করাচ্ছে সিলেট জেলা বিএনপি।

সোমবার সিলেটে বিএনপি নেতা এম ইলিয়াস আলী মুক্তির দাবিতে অর্ধদিবস হরতাল পালন করে সিলেট জেলা বিএনপি।

সকালে সিলেটে শিশুদল নামের একটি ব্যানারে মিছিল বের করে বেশকিছু শিশু। তাদের ব্যানারে লেখা রয়েছে ‘ইলিয়াস আলীকে ফিরিয়ে দাও, হরতাল সফল করুন, জাতীয়তাবাদী শিশুদল।’

শিশুরা রাস্তা দিয়ে মিছিল করার সময় রিকশা বা সিএনজিচালিত অটোরিকশা আসলেই তারা ইট-পাটকেল নিয়ে ঢিল ছুড়ে। আর রাস্তার পাশে বসে শিশুদের পিকেটিং দেখেন বিএনপি সিলেট জেলা ও মহানগর নেতারা।

প্রসঙ্গত, বিএনপির অঙ্গ বা সহযোগী সংগঠন হিসেবে জাতীয়তাবাদী শিশুদল নামে কিছু নেই। কিন্তু সিলেটে শিশুদল নামে ব্যানারসহ সোমবার মিছিল করানোর পর নিন্দার ঝড় উঠেছে গোটা সিলেট জুড়ে।

নগরীর পাঠানঠুলা এলাকায় শিশুদের হাতে একটি ব্যানার দিয়ে জোরপূর্বক মিছিল করান স্বেচ্ছাসেবক দলের নেতা সজিব। তিনি সামসুজ্জমান জামানের গ্রুপ করেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুদের হরতাল ও পিকেটিংয়ের বিনিময়ে কিছু টাকা দেওয়া হয়। এতেই শিশুরা অনিচ্ছাসত্ত্বেও ঝুকিপূর্ণ পিকেটিং ও মিছিল করেছে। ৩০ থেকে ৩৫ জনের শিশুদের একটি দল দিয়ে ঝুঁকিপূর্ণভাবে পিকেটিং ও মিছিল করানো হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এই সব শিশুদের কারোই বয়স ১০ এর ওপরে নয়। এমনকি ৫ থেকে ৭ বছরের শিশুই বেশি।

তবে সিলেটে হরতালে প্রায়ই শিশুদের ব্যবহার করছে বিএনপি। খোদ মহানগর বিএনপির সভাপতি এম এ হকের সামনে তার নির্দেশে শিশুদের ইট-পাটকেল ও ঢিল ছুড়তে দেখা গেছে। এবার ব্যানারসহ হরতালের সমর্থনে শিশুদের দিয়ে মিছিল দেওয়া হলো। আবার সেই মিছিলের ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে ফেইসবুকে। ঝড় উঠেছে সমালোচনার।

যদিও বাংলাদেশে সম্প্রতি রাজনৈতিক কর্মকাণ্ডে শিশুদের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। এ ধরনের কর্মকাণ্ডে শিশুদের ব্যবহার করা থেকে বিরত থাকতে সংস্থাটি দেশের সব রাজনৈতিক দলের প্রতি আহ্বানও জানিয়েছে।

গত শুক্রবার ইউনিসেফ বাংলাদেশের এক বিবৃতিতে বলা হয়, নিজেদের দাবি জানানোর মাধ্যম হিসেবে গত কয়েক সপ্তাহে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল হরতাল ও বিক্ষোভ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। ইউনিসেফ উদ্বেগের সঙ্গে লক্ষ করেছে যে এসব রাজনৈতিক কর্মকাণ্ডের সম্মুখভাগে শিশুদের রাখা হচ্ছে।

বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার অংশের অনুচ্ছেদ ৩৪ (১)-এ জবরদস্তিমূলক শ্রম পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। শিশুদের জবরদস্তিমূলক কাজে নিয়োগ ও অধিকার ক্ষুণ্ন হওয়ার ক্ষেত্রে আইনগতভাবে প্রতিকার পাওয়ার নিশ্চয়তার বিধানও রয়েছে।

শ্রম আইনের ৪০ ধারায় শিশুকে বিপজ্জনক কাজে নিয়োগ নিষিদ্ধ করা হয়েছে। শ্রম আইনে জবরদস্তিমূলক কাজে শিশুদের নিয়োগ করা হলে জরিমানার বিধান রয়েছে। ১৯৭৪ সালের শিশু আইনের ৩৪ ধারায় শিশুদের প্রতি নিষ্ঠুর আচরণকারীদের দুই বছরের শাস্তির বিধান রয়েছে।

বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নারীনেত্রী অ্যাডভোকেট এলিনা খান এ বিষয়ে বলেন, শিশুদের দিয়ে কোনো প্রকার মিছিল করানো যাবে না। বিএনপি কেন বাংলাদেশের কোনো দলই শিশুদের দিয়ে এ কাজ করাতে পারে না। এ বিষয়ে হাইকোর্টের নির্দেশনা রয়েছে বলেও জানান এলিনা খান।

সুশাসনের জন্য নাগরিক সুজনের সিলেটের সভাপতি ও সিলেট সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী বাংলানিউজকে বলেন, শিশুদের দিয়ে মিছিল করানো এটি চরম অনৈতিক কাজ। পথ শিশুদের টাকার বিনিময়ে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয় যে এটা ওই রাজনৈতিক দলের দেউলিয়াত্বের পরিচয় বহন করে। তিনি এর তীব্র নিন্দা জানান।
সূত্রঃ বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

×