বার্তা আসে বাতাসের শব্দে,
ঠান্ডা জানালার প্রতিবিম্ব নেমে আসে বিছানার রুক্ষ শরীরে
আমি চাইলেই পারি ,
ক্লান্তি গুছে দিতে কবিতার প্রানে,
মুছে দিতে ঘাসে জমা প্রেমের ভীরুরাত ।
স্বপ্নগুলো ঝিম ধরে থাকে,
বিব্রত কালো রাত বিশ্বাসের দূর্বাঘাস এ ধূলিসাৎ ।
খোলা বারান্দার চুলের গন্ধে ভেসে ,,
উড়ে যায় দূর্বলতার প্রতিটা দীর্ঘশ্বাস
তখন আমার কলম এর খোঁচায়
ঠিকরে পরে কথার গোছালো আত্মবিশ্বাস ।
শ্যাওলা জমা আমার নিস্তব্দতায়,
বেচে থাকার সাহস বেচে ওঠে , বেচে ওঠে ছন্দ
মস্তিষ্কের সংগ্রামী বিবেচনায় ।
( আশার ছন্দ )এম এইচ খালেদ

সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




