somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোশারফ হোসেন ০০৭
বেলাশেষে ক্লান্ত-তৃষ্ণার্ত পথিকের ন্যায় আসলাম সামুর তীরে, রেখে যেতে চাই কিছু অবিস্মরণীয় কীর্তি । পারি না আর না পারি, চেষ্ঠার ত্রুটি রাখবো না, এই ওয়াদা করছি ।

মানুষ কি তার কৃত ভালো কাজের সম্মানটুকু পায় ? আমার মনে হয়, না ..... :(

১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- আব্বা, টাকা দাও তো ?
- কত লাগবে আব্বা ?
- ২০০ টাকা দাও ।
- এত টাকা !! কি করবি আব্বা ?
- ধুর, এত সন্দেহ করো কেন ? টাকা দিলে দাও, না হলে বলে দাও দেবো না । আমি গেলাম ।
- কিন্তু আব্বা, আমার কাছে তো এই মুহূর্তে ১০০ টাকার বেশি নেই । তুই এটাই নে ।
- ধুর, ২০০ টাকা নেই, তাতেই এত প্রশ্ন ? থাকলে না জানি উনি গোয়েন্দাগিরি শুরু করতেন । লাগবে না তোমার ১০০ টাকা । হয় ২০০ টাকা দাও, না হয় এক টাকাও লাগবে না ।

জনাব আরিফুল ইসলাম এবার মাথা নিচু করে ফেলেছেন । শরীফ এই ব্যাপারটি বুঝে রেগে-মেগে বাড়ি থেকে ঝড়ের বেগে বেরিয়ে গেলো । শরীফ জনাব আরিফুল ইসলামের একমাত্র ছেলে । একটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে দ্বিতীয় বর্ষে পড়ে । পড়ে না বলে রাজনীতি করে সময় নষ্ট করে বললেই মনে হয় ভালো হয় । শরীফ বাদেও তিথি ও বিথি নামে জনাব আরিফুল ইসলামের আরও দুইটা মেয়ে আছে । তারা অবশ্য শরীফের চেয়ে ছোট ।

ছেলেটা দিন দিন রগচটা হয়ে যাচ্ছে । তবে ছেলেটা না বলে তার পুরো পরিবার বললেই হয়তো ভালো হয় । জনাব আরিফুল ইসলাম পার্শ্ববর্তী একটি প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষক । এই চাকরীটাই তিনি করছেন প্রায় বিশ বছরের মত । মেয়ে দুইটা একজন ক্লাস সেভেনে ও আরেকজন ক্লাস ফোরে পড়ে । দিন দিন তাদের ব্যবহারও কেমন যেন হয়ে যাচ্ছে । এমনকি জনাব আরিফুল ইসলামের বাবা-মায়েরও । জনাব আরিফুল ইসলামের আরও সাতজন ভাই-বোন আছে । তবে বাবা-মাকে দেখার দায়িত্ব তিনি একাই নিয়েছেন । আর কেউই রাজি হয়নি । বড় ছেলে বলে কথা ।

এই তো কয়েকদিন আগের কথা । জনাব আরিফুল ইসলাম বিকেলের দিকে স্কুল শেষ করে বাড়ি ফিরে আসার পর তার বাবা জনাব আতিয়ার ইসলাম তার সাথে কি ব্যবহারটাই না করলেন ।

- কি রে, আরিফ, আমার পান এনেছিস ?
- আব্বা, আপনি পানের কথা বলেছিলেন, না ? ওহ, আমি তো ভুলেই গেছি ।
- হুম, ভুলে তো যাবাই । তা মনে থাকবে কেন !! বাবা-মায়ের কথা কি তোমার মনে থাকে ? তুমি আর তোমার বউ তো আছ আমাদের খেদানোর তালে ।
- ছিঃ, আব্বা, এটা আপনি কি বলছেন ? কি একটু সামান্য ভুল হয়েছে তার কারণে আপনি সুফিয়াকে এর ভিতর টানছেন কেন ? বেচারি তো সংসারের ভার সইতে সইতে নিজেই অনেক ক্লান্ত ।
- ওহ, তার মানে আমরা এই দুই বুড়া-বুড়ী তোমাদের সংসারে বোঝা ?
- এটা আমি কখন বললাম ?
- না, আর কিছুই বলা লাগবে না, চলে যাবো, ঠিকিই বৃদ্ধাশ্রমে চলে যাবো । তার আগে তোর ভাইবোনদেরকে তোর কীর্তি-কলাপ শুনিয়ে যাবো ।

জনাব আরিফুল ইসলাম এবারও চুপ হয়ে গেলেন । তার আব্বা বয়স্ক মানুষ, কি বুঝতে কি বুঝেন, নিজেই জানেন । তার সাথে কথা বাড়ালেই বরং তিনি কষ্ট পাবেন ।

এই ছয়জন মানুষের সংসারের ভার তার একার টাকাতেই চলে তবু কেন সকলেই তাকে ভুল বোঝে ? তিনি কাঁদেন প্রায়ই । একাকী, নীরবে, নিঃশব্দে । এই কান্না অনেক কষ্টের কান্না । দুনিয়ায় দায়িত্ব ও কর্তব্য নেওয়ার মত বোকামি আর একটাও নেই । আর মানুষ সামাজিক জীব হিসেবে সেই বোকামি একবার নয়, বারবার করে । বুঝে করে, না বুঝেও করে ।

আসলেই মানুষ তার খারাপ কাজগুলোর শাস্তি পেলেও ভালো কাজগুলোর প্রাপ্য সম্মানটুকু কখনই পায় না ।
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৬
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

×