somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোশারফ হোসেন ০০৭
বেলাশেষে ক্লান্ত-তৃষ্ণার্ত পথিকের ন্যায় আসলাম সামুর তীরে, রেখে যেতে চাই কিছু অবিস্মরণীয় কীর্তি । পারি না আর না পারি, চেষ্ঠার ত্রুটি রাখবো না, এই ওয়াদা করছি ।

কাগজ-কলমে বৈধ হলেও হিজড়ারা আদৌ বাংলাদেশে স্বীকৃত নয় । আপনি কি একমত ? :|

১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তৃতীয় লিঙ্গ যাকে আমরা খাঁটি বাংলায় বলে থাকি হিজড়া বা হিজলা (আঞ্চলিক ভাষায়), আর ইংরেজিতে Transgender অথবা Third gender অথবা Equal gender । বিষয় হচ্ছে, বাংলাদেশে বছর দুই-তিনেক আগে এই তৃতীয় লিঙ্গ সম্প্রদায় সাংবিধানিকভাবে বৈধতা লাভ করে । অর্থাৎ তারা অন্য দুই লিঙ্গের সম্প্রদায়ের মতই সমাজে সকলের সাথে চলাফেরা, মেলা মেশা, সামাজিকতা, একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া, একই সাথে হাসপাতাল, পুলিশ স্টেশন, ফায়ার স্টেশন, পার্টি ইত্যাদি জায়গায় যাওয়ার বৈধ অনুমতি লাভ করেছে । কিন্তু বাস্তবে এগুলো সবই কাগজ-কলমে কারণ বাস্তবে এইসব কর্মকাণ্ডে তাদের বৈধ হওয়ার তেমন প্রমাণ বা ভিত্তি নেই ।

এবার আসি, এর মূল কারণে । অর্থাৎ কেন বাস্তবে তাদের বৈধতার প্রমাণ মিলছে না ? কারণ বাংলাদেশে এই তৃতীয় লিঙ্গ প্রমাণ করার কোন নির্দিষ্ট বা উপযুক্ত মেডিকেল টেস্টের উপায় বা ব্যবস্থা নেই । একটা উদাহারন দিলে ব্যাপারটি আরও খোলাসা হবে । সম্প্রতি বাংলাদেশ সামাজিক কল্যাণ ফেডারেশন বা সংগঠন উদ্যোগী হয়ে মোট ১৪ জন তৃতীয় লিঙ্গ সম্প্রদায়কে মাইনর কোটা তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেয়েছিল । কিন্তু পরবর্তীতে প্রমাণ হয় যে এই ১৪ জনের ১২ জনই আসলে পুরুষ, তৃতীয় লিঙ্গ নয় । এই ১২ জন ছোটবেলা থেকেই পুরুষ হিসেবেই স্বীকৃতি পেয়েছিল কিন্তু সুবিধাভোগের জন্যই এরা তৃতীয় লিঙ্গ হিসেবে কোটার সুবিধা নিতে চেয়েছিল । এই থেকেই প্রমাণ হয় যে আসলে তৃতীয় লিঙ্গ সম্প্রদায় নিজেরা কতটা অসহায় । এই ব্যাপারে "সম্পর্কের নয়া সেতু (তৃতীয় লিঙ্গের জন্য সংগঠন)" এর প্রধান জয়া শিকদার বলেছেন, এই ব্যাপারে শুধুমাত্র মেডিকেল টেস্ট নয় আরও সরকারী ব্যবস্থা বা গুরুত্ব বাড়ানো উচিৎ । তিনি এই ক্ষেত্রে এই মেডিকেল টেস্টের সাথে সাথে একজন বয়োজ্যৈষ্ঠ তৃতীয় লিঙ্গের একজনকে নিয়ে কমিটি করার পরামর্শ দিয়েছেন, যদি সত্যি সত্যি সরকারী ভাবে তাদেরকে নিয়ে কিছু ভাবা হয়ে থাকে । তবে আদতে এর কোন প্রমাণ মেলে না । যেমনঃ যেকোন সরকারী প্রতিষ্ঠানেই তারা তাদের পর্যাপ্ত সম্মানটুকু পায় না, এমনকি তাদের সাথে ভালো করে কথাও বলা হয় না । ব্যাপারগুলো অনেকটাই স্বাভাবিক কারণ সেই ব্রিটিশ আমল থেকেই এই তৃতীয় লিঙ্গ সম্প্রদায় এদেশে অত্যন্ত নির্যাতিত ও নিপীড়িত । এমনকি ব্রিটিশ আমলে তো এই তৃতীয় লিংগ সম্প্রদায়কে "অপরাধী"-ও বলা হতো ।






যাই হোক, উপরের ছবি তিনটি খেয়াল করে দেখুন । প্রথম ছবিতে একজন সামাজিকভাবে অন্যদের সাথে হলি উৎসব (সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম আনন্দ উৎসব) পালন করছে, দ্বিতীয় ছবিতে মাথায় ঘোমটা পড়া এই তৃতীয় লিংগ মানুষটির নাম এমেলিয়া, সে স্বপ্ন দেখছে প্রথম বাংলাদেশী এবং একজন তৃতীয় লিঙ্গ হিসেবে মিস ওয়ার্ল্ড হয়ে সে বাংলাদেশের নাম উঁচু করবে এবং তৃতীয় ছবিতে তৃতীয় লিঙ্গের একজনকে বাংলাদেশের জাতীয় পতাকা হাতে হাস্যজ্জৌল ভঙ্গিতে দেখা আচ্ছে । হ্যাঁ, এখন তারাও বাংলাদেশের স্বাধীন ও স্বীকৃত নাগরিক । আমার ব্যক্তিগত অভিমত, তাদের জন্য সরকারীভাবেই বিশেষ উদ্যোগ নেয়া গেলে, তারা অন্যদেরকে ভোগান্তি করা থেকে বিরত থাকবে ।

তথ্য সূত্রঃ ৪ই ডিসেম্বর, ২০১৫ এর DAILY STAR পত্রিকা ।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৪
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই প্রথম খাল বাবার পলিটিক্যাল ম্যাচুরিটির নিদর্শন পেলাম

লিখেছেন অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

ভাষণময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫১


বিশ্বাসগুলো হাবুডুবু খাচ্ছে
ভাগ্যের কম দোষটার হাত
ঝাঁকনি কম নেই তো- তাহলে
বিশ্বাসগুলো মরে যাচ্ছে এই;
মাটির আনন্দটা শুধু ফুল গন্ধ
নাকের সুসংবাদ যে দৌড়াচ্ছে
রাতের ঘুমটা যেনো স্বপ্নবিরল কষ্ট
ভোরের শিশির গড়ে না আর শক্ত;
তবু নিশ্বাসে... ...বাকিটুকু পড়ুন

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

×