somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোশারফ হোসেন ০০৭
বেলাশেষে ক্লান্ত-তৃষ্ণার্ত পথিকের ন্যায় আসলাম সামুর তীরে, রেখে যেতে চাই কিছু অবিস্মরণীয় কীর্তি । পারি না আর না পারি, চেষ্ঠার ত্রুটি রাখবো না, এই ওয়াদা করছি ।

দাম্পত্য সময়কার রোমান্টিক খুনসুটির গল্পগুলো..... :)

১৩ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- বৃষ্টি মুখরিত কোন এক দিনের কোন এক সন্ধিক্ষণে তোমার বৃষ্টিস্নাত মুখমণ্ডলে যখন বৃষ্টির এক একটি ফোঁটা টপ্টপ করে পড়ে তোমার মুখটাকে আলোকিত করে, তখন তোমাকে সাক্ষাৎ হুরপরীর মত লাগে, এই কথাটা তোমায় কি কেউ আগে বলেছে ?
- ধুর, যাও, তুমি না, কেমন যেন !!
- কেমন ?
- এই যে বিয়ের পনেরো বছর পরও এমন ঢং করো !! আমার ভালো লাগে না ।
- ওমা ! বিয়ের পনেরো বছর হয়েছে তো কি হয়েছে ! আমরা কি বুড়ো-বুড়ী হয়ে গেছি নাকি ? এখনও তো আমাদের ছেলে-মেয়েও বিয়ে দিতে পারলাম না । নাতি-নাতনীর মুখ দেখতে পারলাম না । সব কাজ শেষে অবসরে তোমায় নিয়ে দ্বিতীয়বারের মত হানিমুনে যেতে পারলাম না । আর তুমি এখনই সব রসবোধ হারিয়ে ফেললা ??
- ধুর, আবারও শুরু করলে ?!?! হানিমুনে যাবে, এহহহ, শখ কত !! যাও, আমি আরেকটা বিয়ে করে পালিয়ে যাবো তোমার কাছ থেকে ।
- না গো, এভাবে বলো না !! আমি তো পাগল হয়ে যাবো ।
- হয়েছে, হয়েছে, আর যাত্রাপালা করতে হবে না । আচ্ছা, তুমি কি গো ? সকাল সকাল ঘুম থেকে উঠেই কি শুরু করলে !! রাতে কোন দুঃস্বপ্ন দেখেছো নাকি ?
- কি, তুমি আমার এই রোমান্টিকতাকে দুঃস্বপ্নের সাথে তুলনা করলে ? যাও তোমার সাথে আর কথা নেই ।
- আচ্ছা, বাবা, সরি, যাও, ফ্রেশ হয়ে আসো । আমি তোমার জন্য নাস্তা দিচ্ছি ।
- আচ্ছা, নাস্তায় আজকে কি আছে ? টেবিল ভর্তি খাবার ?
- কি আমার বড়লোক গো, যে টেবিলভর্তি খাবার চোখে দেখবে জীবনে !! দুইটা রুটি আর সামান্য আলুভাজি সাথে একটি ডিম ভাজি । আপাতত এটা নিয়েই খুশি থাকো ।
- না, তোমার কি এই জীবনে কোনদিনও একটু রোমান্টিক হতে ইচ্ছা করে না ?
- করে, তবে সেটা তুমি অফিসে চলে যাওয়ার পর ।
- তার মানে ?
- তোমার সামনে রোমান্টিক হতে আমার কেমন জানি লজ্জা করে !!
- ওহ, এই না ম্যাডাম বললেন, বিয়ের পনেরো বছর পেড়িয়ে গেছে । তিন তিনটা সন্তান ঘরে চলেও এসেছে, আর এখনও আমার কাছে লজ্জা । হায়, সৃষ্টিকর্তা, এই জীবন আমি কেন রাখবো, একটু বলে দাও ।
- এই যে !! আবার নাটক শুরু হলো জনাবের । আচ্ছা তুমি যাবা ?? আমি কিন্তু নাস্তা বানাবো না কিন্তু......
- এই না, না, আমি যাচ্ছি । তুমি যাও রান্নাঘরে আর আমি যাই টয়লেটে ।
- ঠিক আছে, যাও, জলদি করে যাও ।

অতঃপর দুজনাই হাসতে হাসতে যে যার উদ্দেশ্যে আলাদা হয়ে গেলো ।
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পঁই পঁই করে হিসাব রাখতে হবে, নতুবা বিপদে!

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪

আমরা ক'জনা বেশ কিছুদিন আগে ব্যবসা শুরু করেছি। প্রথমেই একজনকে হিসাবের সব দ্বায়িত্ব দেওয়া হয়েছে। আমি নিয়েছিলাম মার্কেটিং ও টেকনিক্যাল সাইড গুলির দ্বায়িত্ব। সৌদীতে অনেক POS রেডিমেড পাওয়া গেলেও আমি... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে কোন 'জঙ্গী' নেই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:২৫

'জং' শব্দটার অর্থ 'যুদ্ধ'। এভাবে, জঙ্গী কথাটার অর্থ দাঁড়ায় - যোদ্ধা বা যুদ্ধ করেন। যে কোন যুদ্ধই প্রাণহানি ডেকে আনে। আগের কালে, রাজারা যুদ্ধ করে দেশ জয় করতেন। তাঁদের অণ্যে... ...বাকিটুকু পড়ুন

এই প্রথম খাল বাবার পলিটিক্যাল ম্যাচুরিটির নিদর্শন পেলাম

লিখেছেন অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

ভাষণময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫১


বিশ্বাসগুলো হাবুডুবু খাচ্ছে
ভাগ্যের কম দোষটার হাত
ঝাঁকনি কম নেই তো- তাহলে
বিশ্বাসগুলো মরে যাচ্ছে এই;
মাটির আনন্দটা শুধু ফুল গন্ধ
নাকের সুসংবাদ যে দৌড়াচ্ছে
রাতের ঘুমটা যেনো স্বপ্নবিরল কষ্ট
ভোরের শিশির গড়ে না আর শক্ত;
তবু নিশ্বাসে... ...বাকিটুকু পড়ুন

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

×